পর্দায় তাঁর উপস্থিতি মানেই একধরনের মুগ্ধতা। কখনো শান্ত, সংযত প্রেমিক; কখনো আত্মবিশ্বাসী তরুণ; আবার কখনো জটিল ব্যক্তিত্বের কোনো চরিত্র। অভিনয়ের পাশাপাশি কণ্ঠেও রয়েছে আলাদা পরিচয়। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছেন ফাওয়াদ খান। আজ ২৯ নভেম্বর তাঁর জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া অভিনেতার বয়স এখন ৪৫ বছর।
তবে এবারের জন্মদিনে শুধু তাঁর অভিনয় কিংবা সংগীতজীবন নয়, আলোচনায় এসেছে নেটফ্লিক্সের নতুন সিরিজ। পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ হিসেবে পরিচিত ‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’ মুক্তির আগেই ভারতে বিতর্কের মুখে পড়েছে। সিরিজটির অন্যতম প্রধান অভিনেতা ফাওয়াদ। ফলে নতুন কাজের প্রচারের পাশাপাশি আবারও আলোচনায় এসেছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন এবং দুই দেশের শিল্পীদের কাজের সুযোগ।
ভারতে বারবার বিতর্কে, এই পাকিস্তানি তারকাকে কতটা চেনেন

ব্যান্ডের গায়ক থেকে জনপ্রিয় অভিনেতা
ফাওয়াদ খানের পরিচয়ের শুরুটা কিন্তু অভিনয় দিয়ে নয়, সংগীত দিয়ে। কৈশোর থেকেই গিটারের প্রতি ঝোঁক ছিল তাঁর। গিটার, বেজ ও ড্রামস বাজাতে পারতেন। ২০০০ সালের শুরুর দিকে পাকিস্তানের রক ব্যান্ড ‘এন্টিটি প্যারাডাইম’-এর প্রধান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পান তিনি।
ফাওয়াদ খান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে ২০০৩ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ইরতিকা’ প্রকাশিত হয়। অ্যালবামের ‘রাহগুজার’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। ব্যান্ডের হয়ে প্রায় ২৫০টি মঞ্চানুষ্ঠানে অংশ নিয়েছিলেন ফাওয়াদ। ২০১০ সালে ব্যান্ডটি আবার একত্র হয়ে কোক স্টুডিওতে ‘বলো বলো’ গানটি পরিবেশন করে। একই বছর প্রকাশিত হয় ‘শোর মাচা’। সংগীতের এই অভিজ্ঞতা তাঁর অভিনয়জীবনেও কাজে এসেছে। পর্দায় তাঁর স্বাভাবিক উপস্থিতি ও ব্যক্তিত্বের সঙ্গে কণ্ঠের আবেদনও দর্শকদের আকৃষ্ট করেছে।
অভিনয়ের শুরু টেলিভিশন দিয়ে। ২০০০ সালের শুরুর দিকে ‘জুট অ্যান্ড বন্ড’ নামের সিটকমে অভিনয় করেন। তবে বড় পর্দায় তাঁর অভিষেক হয় ২০০৭ সালে, শোয়েব মনসুর পরিচালিত ‘খুদা কে লিয়ে’ ছবির মাধ্যমে। ধর্মীয় গোঁড়ামি, ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক বাস্তবতার মতো বিষয় নিয়ে নির্মিত ছবিটি পাকিস্তানের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নেয়। ফাওয়াদের অভিনয়ও প্রশংসিত হয়। এ ছবির জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।
‘হামসফর’ বদলে দিল পরিচিতি
ফাওয়াদ খানের জনপ্রিয়তার বড় বাঁক আসে টেলিভিশন নাটকে। ২০১০ সালে দেশভাগের পটভূমিতে নির্মিত ‘দাস্তান’ তাঁকে অভিনয়শিল্পী হিসেবে আরও পরিচিত করে তোলে। এরপর ২০১১ সালে মাহিরা খানের বিপরীতে ‘হামসফর’ নাটকে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি।
‘হামসফর’-এ আশার চরিত্রে মাহিরা খান আর আসারের চরিত্রে ফাওয়াদ খানের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। নাটকটি শুধু পাকিস্তানেই নয়, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা পায়। বিশেষ করে ভারতীয় টেলিভিশন চ্যানেল জিন্দাগিতে পাকিস্তানি নাটক সম্প্রচারের পর দুই দেশের দর্শকের মধ্যে ফাওয়াদের পরিচিতি আরও বাড়ে।
এরপর ২০১২ সালে ‘জিন্দেগি গুলজার হ্যায়’ নাটকে কাশফের বিপরীতে জারুন চরিত্রে অভিনয় করেন তিনি। এই সিরিয়ালেও তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। ‘হামসফর’ ও ‘জিন্দেগি গুলজার হ্যায়’—দুটি নাটকই ফাওয়াদকে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় রোমান্টিক অভিনেতাদের সারিতে নিয়ে যায়। বাংলাদেশের দর্শকদের কাছেও এই নাটকগুলোর মাধ্যমে তাঁর পরিচিতি বাড়ে। তাঁর পর্দার ব্যক্তিত্ব, সংলাপ বলার ধরন এবং সংযত অভিনয় আলাদা করে নজর কাড়ে।
ফাওয়াদ খান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে বলিউডে নতুন অধ্যায়
পাকিস্তানি টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডেও সুযোগ আসে ফাওয়াদের। ২০১৪ সালে সোনম কাপুরের বিপরীতে ‘খুবসুরত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। ছবিতে রাজকীয় পরিবারের এক সংযত, মার্জিত তরুণের চরিত্রে অভিনয় করেন। প্রথম ছবিতেই দর্শকের মনোযোগ কেড়ে নেন। এ ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কারও পান।
এরপর ২০১৬ সালে করণ জোহরের ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে অভিনয় করেন। ঋষি কাপুর, রণবীর কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রার মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নেন তিনি। ছবিতে রাহুল কাপুর চরিত্রে তাঁর অভিনয় ছিল ব্যতিক্রমী। পরিবারের কাছে নিজের যৌন পরিচয় প্রকাশ করতে না পারা এক তরুণের চরিত্রে অভিনয় করে প্রশংসা পান ফাওয়াদ। চরিত্রটির সংবেদনশীলতা ও দ্বন্দ্ব ফুটিয়ে তুলেছিলেন সংযত অভিনয়ে।
একই বছর করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও বিশেষ চরিত্রে দেখা যায় তাঁকে। অল্প সময়ের উপস্থিতিতেও দর্শকের মনে ছাপ ফেলেন।
কিন্তু বলিউডে তাঁর এই যাত্রা খুব বেশি দূর এগোয়নি। ২০১৬ সালে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে বিতর্ক তৈরি হয়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনাসহ বিভিন্ন সংগঠনের বিরোধিতার মুখে পড়েন পাকিস্তানি শিল্পীরা। ফাওয়াদের বলিউডে কাজের পথও বন্ধ হয়ে যায়। তাঁর অভিনীত কয়েকটি কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরপর দীর্ঘ সময় হিন্দি চলচ্চিত্রে তাঁকে দেখা যায়নি।
ফাওয়াদ খান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে মার্ভেল থেকে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’
বলিউডে কাজের সুযোগ বন্ধ হলেও আন্তর্জাতিক পরিসরে ফাওয়াদের উপস্থিতি থেমে থাকেনি। ২০২২ সালে মার্ভেল স্টুডিওর সিরিজ ‘মিস মার্ভেল’-এ অভিনয় করেন তিনি। সেখানে হাসান চরিত্রে দেখা যায় তাঁকে। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন সুপারহিরো কামালা খানের পারিবারিক ইতিহাসের সঙ্গে যুক্ত এই চরিত্র তাঁকে আন্তর্জাতিক দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরে।
একই বছর মুক্তি পায় বিলাল লাশারির ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। পাকিস্তানের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সফল এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেন ফাওয়াদ। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন মাহিরা খান। ফ্যান্টাসি ও অ্যাকশনধর্মী এই ছবিতে ফাওয়াদের শারীরিক পরিবর্তন, প্রস্তুতি এবং অভিনয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। ছবিটি পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের স্বীকৃতি পায়। পাঞ্জাবি ভাষার চলচ্চিত্র হিসেবেও আন্তর্জাতিক বাজারে বড় সাফল্য পায়।
এরপর ২০২৩ সালে ‘মানি ব্যাক গ্যারান্টি’ ছবিতে অভিনয় করেন। ২০২৪ সালে আসিম আব্বাসির ‘বারজাখ’ সিরিজে আবারও ভিন্নধর্মী চরিত্রে দেখা যায় তাঁকে। রহস্য, পারিবারিক সম্পর্ক ও অতিপ্রাকৃত উপাদানের মিশেলে নির্মিত সিরিজটি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে।
২০২৫ সালে মাহিরা খানের সঙ্গে আবার জুটি বাঁধেন ‘নীলুফার’ ছবিতে। ‘হামসফর’-এর পর এই জুটিকে আবার একসঙ্গে দেখতে দর্শকদের আগ্রহ ছিল। পর্দায় তাঁদের রসায়নও নতুন করে আলোচনায় আসে।
‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’ সিরিজের পোস্টারে ফাওয়াদ খান। আইএমডিবিনেটফ্লিক্সের সিরিজ ঘিরে নতুন বিতর্ক
এবার ফাওয়াদের সামনে নতুন এক অধ্যায়। তাঁর অভিনীত ‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’ মুক্তি পেতে যাচ্ছে ৪ ডিসেম্বর। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার অরিজিনাল সিরিজ। পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন মোমিনা দুরাইদ।
সিরিজটিতে ফাওয়াদের সঙ্গে অভিনয় করেছেন মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমির, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, খুশহাল খান, মায়া আলী, বিলাল আশরাফ ও হামজা আব্বাসি। তিন প্রজন্মের ছয়টি পরস্পরসংযুক্ত প্রেমের গল্প নিয়ে এগিয়েছে এর কাহিনি। সম্পর্ক, ভালোবাসা, বিচ্ছেদ ও জীবনের নানা জটিলতা উঠে আসবে এতে।
তবে মুক্তির আগেই সিরিজটি রাজনৈতিক বিতর্কে জড়িয়েছে। ভারতের অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সিরিজটি দেশটিতে প্রচার না করার দাবি জানিয়েছে। সংগঠনটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে নেটফ্লিক্সে সিরিজটির মুক্তি বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, পাকিস্তানি শিল্পীদের কাজ ভারতে প্রদর্শনের সুযোগ দেওয়া উচিত নয়।
এরপর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও নেটফ্লিক্সকে ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়েছে। ওই নির্দেশনায় ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তান থেকে আসা কনটেন্ট প্রচার বন্ধ রাখার কথা বলা হয়েছিল। ২৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি সামনে আসে। অর্থাৎ সিরিজটির আন্তর্জাতিক মুক্তি নির্ধারিত থাকলেও ভারতে এটি দেখানো যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে ২৮ নভেম্বর টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটি দুবাইভিত্তিক এবং নেটফ্লিক্সের যুক্তরাষ্ট্রের মালিকানাধীন আঞ্চলিক উদ্যোগে নির্মিত। ফলে একে সরাসরি নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রযোজনা হিসেবে দেখার সুযোগ নেই। এখন পর্যন্ত সিরিজটির আন্তর্জাতিক মুক্তির তারিখ ৪ ডিসেম্বরই রয়েছে।
এ ঘটনা অবশ্য ফাওয়াদের জন্য নতুন নয়। ২০১৬ সালেও ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে বলিউডে তাঁর কাজ বাধাগ্রস্ত হয়েছিল। প্রায় এক দশক পর আবারও তাঁর অভিনীত একটি বড় আন্তর্জাতিক প্রকল্প ভারত-পাকিস্তান সম্পর্কের বিতর্কে পড়ল। এবার প্রশ্ন, রাজনীতির এই টানাপোড়েন কতটা প্রভাব ফেলবে সিরিজটির দর্শকপ্রাপ্তিতে।
পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠিব্যক্তিজীবনে প্রচারের আলো থেকে দূরে
পর্দার জনপ্রিয়তা থাকলেও ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি প্রচার চান না ফাওয়াদ। কৈশোরে পরিচয় হয় সাদাফ খানের সঙ্গে। দীর্ঘ আট বছরের প্রেমের পর ২০০৫ সালের ১২ নভেম্বর বিয়ে করেন তাঁরা। তাঁদের সংসারে দুই সন্তান। স্ত্রী সাদাফের সঙ্গে পোশাকের ব্র্যান্ড ‘সিল্ক বাই ফাওয়াদ’ও চালু করেছিলেন তিনি।
ফাওয়াদের শিক্ষাজীবনও বেশ আলাদা। অভিনয় ও সংগীতের পাশাপাশি কম্পিউটারবিজ্ঞানে পড়াশোনা করেছেন। লাহোরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অর্থাৎ বিনোদনজগতে আসার আগে তাঁর সামনে ছিল সম্পূর্ণ ভিন্ন এক পেশার সম্ভাবনা।
ফাওয়াদ খান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে জনপ্রিয়তার রহস্য কোথায়?
দক্ষিণ এশিয়ার বিনোদনজগতে অনেক অভিনেতাই এসেছেন, যাঁরা একাধিক মাধ্যমে কাজ করেছেন। কিন্তু ফাওয়াদের মতো সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন জায়গাতেই সমানভাবে পরিচিতি পাওয়া শিল্পীর সংখ্যা খুব বেশি নয়। তাঁর অভিনয়ে উচ্চকণ্ঠ বা অতিরিক্ত অভিব্যক্তির চেয়ে সংযম বেশি। প্রেমিকের চরিত্রে যেমন বিশ্বাসযোগ্য, তেমনি পারিবারিক দ্বন্দ্বে জর্জরিত মানুষের চরিত্রেও স্বাভাবিক।
বাংলাদেশের দর্শকদের কাছে তাঁর জনপ্রিয়তার পেছনেও রয়েছে এই পরিচিতি।
পাকিস্তানি ড্রামা সিরিয়ালের সুবাদে যাঁরা তাঁকে চিনেছেন, তাঁদের কাছে তিনি শুধু একজন অভিনেতা নন; একসময়কার প্রিয় নাটকের স্মৃতির সঙ্গেও জড়িয়ে আছেন। ‘হামসফর’ কিংবা ‘জিন্দেগি গুলজার হ্যায়’ দেখেছেন এমন দর্শকদের কাছে ফাওয়াদ এখনো আলাদা আবেদন রাখেন। আবার ‘কাপুর অ্যান্ড সন্স’ কিংবা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর দর্শকদের কাছে তাঁর পরিচয় আরও বিস্তৃত।
জিও নিউজ, আইএমডিবি ও সিয়াসাত ডেইলি অবলম্বনে

Source - www.prothomalo.com ↗