কম্পিউটারের কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যাশ মেমোরি। এটি একধরনের উচ্চগতির মেমোরি, যেখানে প্রসেসরের বারবার প্রয়োজন হয়—এমন তথ্য ও নির্দেশনা সাময়িকভাবে জমা রাখা হয়। ফলে প্রসেসরকে প্রতিবার র্যাম থেকে তথ্য সংগ্রহ করতে হয় না। র্যামের তুলনায় ক্যাশ মেমোরি থেকে অনেক দ্রুত তথ্য পাওয়া যায়। এতে প্রসেসরের তথ্য প্রক্রিয়াকরণের সময় কমে এবং কম্পিউটারের সামগ্রিক কর্মক্ষমতা বাড়ে।
আধুনিক কম্পিউটারে তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের মেমোরি ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে তথ্য আদান–প্রদানের গতির পাশাপাশি ধারণক্ষমতা ও খরচের পার্থক্য রয়েছে। সাধারণত দ্রুতগতির মেমোরির ধারণক্ষমতা কম ও দাম বেশি হয়। এ ব্যবস্থায় প্রসেসর ও র্যামের মাঝখানে অবস্থান করে ক্যাশ মেমোরি। এটি প্রসেসরের কাছাকাছি থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত সরবরাহ করে।
কম্পিউটারের গতি, ক্যাশ মেমোরির ভূমিকা

কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারে ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রসেসরের ক্যাশ মেমোরি। আধুনিক প্রসেসরে সাধারণত তিন স্তরের ক্যাশ মেমোরি থাকে। এগুলো হলো এল–১, এল–২ ও এল–৩। এল–১ ক্যাশ সবচেয়ে দ্রুতগতির, তবে এর ধারণক্ষমতা সবচেয়ে কম। অন্যদিকে এল–৩ ক্যাশের ধারণক্ষমতা তুলনামূলক বেশি হলেও এটি এল–১ ও এল–২ ক্যাশের চেয়ে ধীরগতির।
এ ছাড়া ওয়েব ব্রাউজার ও অপারেটিং সিস্টেমেও ক্যাশ ব্যবহৃত হয়। ওয়েব ব্রাউজার বিভিন্ন ওয়েবসাইটের ছবি, ফাইল ও অন্যান্য উপাদান সাময়িকভাবে সংরক্ষণ করে রাখে, যাতে পরবর্তী সময়ে সেগুলো দ্রুত লোড করা যায়। একইভাবে অপারেটিং সিস্টেমও বহুল ব্যবহৃত তথ্য দ্রুত সরবরাহের জন্য ক্যাশে সংরক্ষণ করে। কিছু এসএসডিতে তথ্য আদান–প্রদানের গতি বাড়াতে ডিআরএএম ও এসএলসি ক্যাশ প্রযুক্তি ব্যবহার করা হয়।
কম্পিউটারের কর্মক্ষমতায় ক্যাশ মেমোরির প্রভাব
কম্পিউটারে গেম খেলা, গ্রাফিক ও ভিডিও রেন্ডারিং, সফটওয়্যার কম্পাইল করা এবং বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের মতো কাজে ক্যাশ মেমোরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কাজে প্রসেসরকে দ্রুতগতিতে বিপুল পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে হয়। ক্যাশ মেমোরিতে প্রয়োজনীয় তথ্য আগে থেকে সংরক্ষিত থাকলে প্রসেসরকে র্যামের ওপর কম নির্ভর করতে হয়। প্রসেসরের ক্যাশ মেমোরির ধারণক্ষমতা বেশি হলে প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়ার সম্ভাবনাও বাড়ে। সূত্র: এইচপি

Source - www.prothomalo.com ↗