দেশে হামের উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৮৩ জনের মৃত্যুর হয়েছে।... বিস্তারিত