প্রতি বছর হাজার হাজার মাইল পথ পাড়ি দেয় রাজা প্রজাপতি। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে উড়ে যায় মেক্সিকোর পাহাড়ি বনে। সেখানে শীতকাল কাটায় লাখ লাখ প্রজাপতি। এই অসাধারণ যাত্রার ছবি তোলেন স্পেনের আলোকচিত্রী হাইমে রোহো। তাঁর নতুন বই মোনার্কসে উঠে এসেছে প্রজাপতিটির সৌন্দর্য, দীর্ঘ যাত্রা আর টিকে থাকার লড়াই।
মেক্সিকোর পাহাড়ি বনে রাজা প্রজাপতিদের আসার দৃশ্যটা কেমন? আলোকচিত্রী হাইমে রোহোর ভাষায়, ‘পুরো ব্যাপারটা যেন বিশৃঙ্খলা।’ আকাশজুড়ে উড়ছে উজ্জ্বল কমলা রঙের প্রজাপতি। গাছের ডালে ডালে ঝুলে আছে এদের বিশাল ঝাঁক। লাখ লাখ প্রজাপতি একসঙ্গে ডানা ঝাপটালে তৈরি হয় মৃদু গুঞ্জন। কখনো এত প্রজাপতি একসঙ্গে উড়ে যায় যে এদের ডানার বাতাসও অনুভব করা যায়।
রাজা প্রজাপতি হাজারো মাইল পাড়ি দিয়ে কেন মেক্সিকোয় যায়

২০০৪ সালে প্রথম এই দৃশ্য দেখেছিলেন রোহো। তখন থেকেই রাজা প্রজাপতির প্রতি তাঁর মুগ্ধতা। গত ২০ বছর ধরে তিনি এই প্রজাপতির ছবি তুলছেন। অক্টোবর মাসে প্রকাশিত তাঁর বই মানার্কসে সেই দীর্ঘ সময়ের ছবি ও অভিজ্ঞতা তুলে ধরেছেন। বইটিকে তিনি বলেছেন প্রজাপতিটির প্রতি তাঁর ভালোবাসার চিঠি।
প্রজাপতি কমে যাওয়ার সঙ্গে তাপমাত্রার কী সম্পর্ককয়েক প্রজন্মের এক যাত্রা
প্রতি বছর উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব কানাডা থেকে লাখ লাখ রাজা প্রজাপতি মেক্সিকোর দিকে উড়ে যায়। এদের যাত্রাপথ প্রায় ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৮০০ মাইল। শীতকাল কাটায় মধ্য মেক্সিকোর পাহাড়ি বনে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সেখানে থাকে এরা।
পোকামাকড়ের মধ্যে আরও দীর্ঘ পথ পাড়ি দেওয়া প্রাণী আছে। যেমন গ্লোব স্কিমার ড্রাগনফ্লাই ও পেইন্টেড লেডি প্রজাপতি। তবে রাজা প্রজাপতির যাত্রা বেশ জটিল। কারণ, এই যাত্রা সম্পন্ন হয় চার-পাঁচ প্রজন্মের প্রজাপতির মাধ্যমে।
রাজা প্রজাপতির বেশির ভাগের জীবনকাল প্রায় এক মাস। এরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মাধ্যমে উত্তর দিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় পৌঁছায়। তবে গ্রীষ্মের শেষ দিকে বা শরৎকালে জন্ম নেওয়া একটি বিশেষ প্রজন্মের প্রজাপতি বাঁচে প্রায় আট মাস। এই প্রজন্মকে বলা হয় ‘সুপার জেনারেশন’।
দক্ষিণে মেক্সিকোর দিকে দীর্ঘ যাত্রার জন্য এই প্রজন্ম নিজেদের শক্তি জমিয়ে রাখে। প্রজননও পিছিয়ে দেয়। সূর্যের অবস্থান ও শরীরের ভেতরের চৌম্বকীয় দিকনির্দেশনা ব্যবহার করে এরা পথ খুঁজে নেয়। অবাক করা ব্যাপার হলো, যে বনে তাদের প্রপিতামহ-প্রপিতামহীরা(মা-বাবার তিন প্রজন্ম আগের সদস্য) আগের বসন্তে এসেছিল, সেই একই বনে পৌঁছে যায় এরা। অথচ নিজেরা সেই বন আগে কখনো দেখেনি।
ছবি তুলতে গিয়ে বদলে গেল লক্ষ্য
২০০৪ সালে মেক্সিকোর সিয়েরা চিনকুয়া পাহাড়ের ওয়ামেল ফার গাছের বনে প্রথম রাজা প্রজাপতির ঝাঁক দেখেছিলেন রোহো। তখন তাঁর আগ্রহ ছিল দৃশ্যটির সৌন্দর্য ক্যামেরায় ধরে রাখা। আলো, ছবির বিন্যাস আর প্রজাপতির আচরণ বুঝে ছবিতে বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা খুঁজতেন তিনি।
কিন্তু ২০১৩ সালে এসে বদলে যায় তাঁর কাজের উদ্দেশ্য। একটি চলচ্চিত্রের জন্য ছবি তুলতে গিয়ে তিনি আবার সেই বনে ফিরে গিয়েছিলেন। এবার সেখানে একটি প্রজাপতিও খুঁজে পেলেন না।
সেই বছরই ডব্লিউডব্লিউএফ মেক্সিকো জানায়, ১৯৯৩ সালে পর্যবেক্ষণ শুরু হওয়ার পর রাজা প্রজাপতির সংখ্যা তখন সবচেয়ে কম। মেক্সিকোতে শীত কাটানো পূর্বাঞ্চলীয় প্রজাপতির সংখ্যা কয়েক দশক ধরেই কমছিল। ১৯৯০-এর দশকে এই প্রজাপতির সংখ্যা ছিল প্রায় ৪০ কোটি। সাম্প্রতিক হিসাবে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫০ লাখে।
এই ঘটনাই রোহোর জীবনে মোড় ঘুরিয়ে দেয়। তিনি প্রজাপতির সংখ্যা কমে যাওয়ার কারণ খুঁজতে শুরু করেন। বিজ্ঞানীদের কাজ এবং প্রজাপতি সংরক্ষণে মানুষের উদ্যোগও ক্যামেরায় তুলে ধরতে থাকেন।
প্রজাপতির দেশটিকে থাকার লড়াই
রাজা প্রজাপতির যাত্রাপথজুড়েই নানা বিপদ। যুক্তরাষ্ট্রে নিবিড় কৃষিকাজের কারণে কমে গেছে মিল্কউইড গাছ। এই গাছেই ডিম পাড়ে রাজা প্রজাপতি। শূককীটের খাবারও এই গাছ। ফলে মিল্কউইড কমে গেলে প্রজাপতির জীবনচক্র ব্যাহত হয়।
মেক্সিকোয় বন উজাড় হচ্ছে। শীত কাটানোর বনের আশপাশে বাড়ছে অ্যাভোকাডোর চাষ। জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়াও প্রজাপতিটির জন্য বড় হুমকি।
২০১৬ সালে মেক্সিকোয় এক তুষারঝড়ে ওই বছরের শীত কাটাতে আসা রাজা প্রজাপতির প্রায় ৩৮ শতাংশ মারা যায়। ঘটনাটি নিজের চোখে দেখেছিলেন রোহো। বরফের ওপর ছড়িয়ে থাকা মৃত প্রজাপতির ছবি তুলেছিলেন তিনি। তাঁর মতে, ছবিটি মানুষকে থমকে দেয়, ভাবতে বাধ্য করে।
রোহোর বইয়ে বিপদের পাশাপাশি আশার ছবিও আছে। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে ভুট্টা ও সয়াবিনের বিশাল খেতে কীটনাশক ছিটানোর দৃশ্য আছে। এসব কীটনাশক সরাসরি প্রজাপতির ক্ষতি করতে পারে। এদের খাবারের গাছ ধ্বংস করে।
তবে কিছু কৃষক নিজেদের জমির মধ্যে ঘাস ও বুনো ফুলের জায়গা ফিরিয়ে আনছেন। সেখানে মিল্কউইড জন্মাচ্ছে। স্বেচ্ছাসেবীরা বাগানে মিল্কউইডের গাছ পর্যবেক্ষণ করছেন। গুনছেন প্রজাপতির ডিম ও শূককীট। মেক্সিকোয় স্থানীয় মানুষেরা কৃষিকাজের জন্য পরিষ্কার করা জমিতে আবার বন ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
সংরক্ষণে উদ্যোগ
সংরক্ষণের এসব উদ্যোগে কিছুটা ফলও দেখা যাচ্ছে। ডব্লিউডব্লিউএফ মেক্সিকোর হিসাব অনুযায়ী, ২০২৬ সালে শীত কাটানোর এলাকায় রাজা প্রজাপতির সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। ওই এলাকায় বন ধ্বংসের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে।
রাজা প্রজাপতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী রোহো। তাঁর মতে, সংরক্ষণের এমন কিছু গল্প আছে, যেখানে একজন মানুষের ছোট্ট কাজও বড় পরিবর্তন আনতে পারে। নিজের বাগানে মিল্কউইড গাছ লাগালেও প্রজাপতিকে সাহায্য করা যায়।
রোহো চান, তাঁর তোলা ছবিগুলো মানুষকে প্রকৃতির সঙ্গে নতুন করে যুক্ত করুক। প্রজাপতির জন্য নতুন আবাসস্থল তৈরি করতে তাঁর ছবিগুলো কোনোভাবে কাজে লাগুক, এটাই তাঁর সবচেয়ে বড় চাওয়া।
সূত্র: সিএনএন
ইংরেজি ভাষার সবচেয়ে বড় শব্দ কোনটি

Source - www.kishoralo.com ↗