কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যা মামলায় ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তবে বিচারক অনুপস্থিত থাকায় মামলার প্রাপ্তবয়স্ক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি।
আজ রোববার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাতের আদালতে শুনানি হয়। পরে আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। ওই দিন মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিনও নির্ধারণ করা হয়েছে। শুনানির সময় অপ্রতিমের বাবা ও হত্যা মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার আদালতে উপস্থিত ছিলেন।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মুহাম্মদ বদিউল আলম বলেন, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুরের শিশু-কিশোর সংশোধনাগারে থাকায় সশরীর তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। পরে ভার্চ্যুয়ালি উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দুই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। তিনি বলেন, আগামী ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় সাক্ষীদের আদালতে উপস্থাপন করবে।
অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু ১৪ ডিসেম্বর

এদিকে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় অপ্রাপ্তবয়স্ক দুই আসামির আইনি অধিকার নিশ্চিত করতে আদালত সরকারি আইনি সহায়তা প্রদান সংস্থাকে (লিগ্যালএইড) আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন। বদিউল আলম বলেন, আসামিদের আইনি সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিত করতেই আদালত এ নির্দেশ দেন।
কুমিল্লায় অপ্রতিম হত্যায় অভিযোগপত্রে ৪ আসামির দুজন কিশোর, সর্বোচ্চ শাস্তি চান বাবামামলার চার আসামির মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ও দুজন অপ্রাপ্তবয়স্ক। এ কারণে তাঁদের বিচার হবে পৃথক দুটি আদালতে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অধীন শিশু আদালতে। অন্যদিকে প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জেলা ও দায়রা জজ আদালতে।
প্রাপ্তবয়স্ক দুই আসামির বিষয়ে কুমিল্লা জেলা আদালতের পিপি কাইমুল হক প্রথম আলোকে বলেন, আজ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল; কিন্তু জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অনুপস্থিত থাকায় তা সম্ভব হয়নি। শিগগিরই নতুন জেলা ও দায়রা জজ যোগদান করবেন। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হতে পারে।
মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই দ্রুততম সময়ে সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করে আসছি। বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সবাই আমাদের সহযোগিতা করছেন। আমরা আশাবাদী, দ্রুত বিচার শেষ হবে এবং প্রচলিত আইনে আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।’
দু–তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্রগত ২০ অক্টোবর মামলার চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র ও দোষীপত্র দাখিল করে পুলিশ। প্রাপ্তবয়স্ক দুই আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) ও মো. সিয়ামের (১৯) বিরুদ্ধে নিয়মিত অভিযোগপত্র এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী পৃথক দোষীপত্র দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ করা হয়েছে।
পুলিশের অভিযোগপত্রে বলা হয়, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। মুঠোফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়। পুলিশ তুহিনকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিলেন এবং তুহিন ও দুই কিশোর সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
‘ছেলেটাকে ছাড়া পৃথিবীটা বড্ড শূন্য, কীভাবে বাকিটা জীবন কাটাব’গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
অপ্রতিম হত্যার বিচার চেয়ে মানববন্ধনে দাবি, বয়সের অজুহাতে কেউ যেন রেহাই না পায়

Source - www.prothomalo.com ↗