বিদ্যমান হজ এজেন্সিগুলোর কার্যক্রম যাচাই-বাছাই করে ন্যায়সংগতভাবে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্স দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ধর্ম মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা নিয়ে আলোচনা হয়। হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি এবং হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে মডেল মসজিদে বিদ্যুতের সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ কার্যক্রমের গুণগত মান বজায় রাখতে বলেছে কমিটি। এ ছাড়া শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড থেকে পাস করা জনবলকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়।
নতুন হজ এজেন্সিকে লাইসেন্স দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

ইসলামিক মিশন হাসপাতাল ও মিশন কেন্দ্রগুলোর চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং শূন্য পদ পূরণের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় সংসদীয় কমিটি। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মিশনসহ ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখল জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধার করার জন্য সুপারিশ করা হয়।
ইসলামিক মিশন হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও অন্যান্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা দেওয়ারও সুপারিশ করে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, মো. জাহিদুর রহমান, সূবর্না সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান ও মুহাম্মাদ আবদুল খালেক।

Source - www.prothomalo.com ↗