Bangladesh · 2026-11-04 20:55:54

কেরানীগঞ্জে একদিনে তিন যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জে একদিনে তিন যুবকের লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে কারখানার শ্রমিক ও অজ্ঞাতনামা সহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে মানিক(১৯) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পরিবারের অভিযোগ, নিহত মানিক আমিরাবাগ এলাকায় একটি সিলভার কারখানায় কাজ করতো। মঙ্গলবার বিকেলে কাজে যাওয়ার পরে রাত তিনটার দিকে কারখানা থেকে মোবাইল ফোনে জানানো হয় মানিক অসুস্থ। পরিবারের লোকজন দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে পরিবার ৯৯৯ ফোন করে পুলিশে খবর দেয়।

এছাড়া দুপুরে আটিবাজার খালের পুরাতন রায়েরচর ও বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত আরো দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে নৌপুলিশ। উদ্ধার হওয়া দুটি যুবকেরই বয়স আনুমানিক ২২ বছর। শ্মশান ঘাট থেকে উদ্ধার হওয়া যুবকের পরনে ছিল লাল রঙের একটি শর্ট প্যান্ট ও খালি গায়ে এবং আটিবাজার এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের মরদহটি উলঙ্গ অবস্থায় পাওয়া যায়।

এ সকল ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Source - www.bd24live.com ↗