ধরুন, রাত ১০টা। ফেসবুকে পরিচিত হওয়া ‘বিদেশি চিকিৎসক’ বন্ধুর সঙ্গে তিন মাস ধরে প্রতিদিন কথা বলছেন নাজমা (ছদ্মনাম)। হঠাৎ তিনি জানলেন, বিমানবন্দরে আটকে গেছে, জরুরি টাকা দরকার। সন্দেহ কাটাতে ভিডিও কলও দিল, আর মুখটাও ঠিক আছে।
এটাই এআই রোমান্স স্ক্যাম বা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রেমের ফাঁদ। এখন এআই দিয়ে বানানো বাস্তবসদৃশ ছবি, কণ্ঠস্বর, এমনকি ডিপফেক ভিডিও কল দিয়েই প্রতারকেরা বিশ্বাস অর্জন করে। যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের ২০২৫ সালের প্রতিবেদনে (প্রকাশ ৬ এপ্রিল ২০২৬) প্রথমবারের মতো এআই-সংক্রান্ত অভিযোগকে আলাদা শ্রেণিতে রাখা হয়েছে। সেখানে ২২ হাজার ৩৬৪টি অভিযোগে ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৮৯ কোটি ডলার।
বিপদটা কোথায়?
ওয়াশিংটন টাইমসের প্রতিবেদন অনুযায়ী, লজ্জা বা দ্বিধায় বহু ভুক্তভোগী অভিযোগই করেন না, তাই আসল ক্ষতি আরও বেশি হতে পারে।
এআই ফাঁদ: ভিডিও কলে দেখা মুখটাও নকল

নাজমা থেমে গিয়ে এক বিশ্বস্ত আত্মীয়কে সব খুলে বললেন। আত্মীয় একটাই প্রশ্ন করলেন, ‘লোকটা কি কখনো টাকা ছাড়া কিছু চেয়েছে?’ উত্তরটা ছিল না। আর ফাঁদটাও ধরা পড়ল।
লাল সংকেত l ভালোবাসার কথার সঙ্গে টাকা, উপহার-কার্ড বা ক্রিপ্টো চাওয়া। l সরাসরি দেখা করতে সব সময় অজুহাত। l দ্রুত অন্য অ্যাপে চ্যাট সরিয়ে নিতে চাপ প্রয়োগ।
শুধু ভিডিও কল দেখেই পরিচয় নিশ্চিত হওয়া যায় না। ভালোবাসা আর সতর্কতা একসঙ্গেই চলতে পারে। মন খুলুন, তবে টাকার ব্যাপারে নয়।
লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

Source - www.prothomalo.com ↗