Bangladesh · 2026-11-29 19:01:27

যশোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

যশোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক
যশোরের শার্শায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক হয়েছে। বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্তে তাঁদের আটক করে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে শার্শা থানা পুলিশ এ তথ্য জানায়। আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ভবানীপুর পূর্বপাড়া গ্রামের সোহাগ হোসেন (৩৮) ও নিজামপুর ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের বিপ্লব আহম্মদ (৩৩)।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ ও বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে তাঁদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। মামলাটির নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩০২। এর পরিপ্রেক্ষিতে শনিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হোসেনকে আটক করা হয়। পৃথক অভিযানে সকাল সাড়ে ৭টার দিকে নিজামপুর ইউনিয়নের কন্দর্পপুর এলাকা থেকে বিপ্লব আহম্মদকে আটক করে পুলিশ।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক দুজনকে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Source - www.bd24live.com ↗