সিডনি থেকে সিরিজ জয়ের উল্লাস নিয়ে ফিরছে ইংল্যান্ড। মিচেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরির পরও ৭ রানের জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সফরকারীরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়েছে ইংল্যান্ড।