দাবা খেলতে বসেছেন দুজন। শুরুতে বেশ জমজমাট খেলা হচ্ছিল। কিন্তু একসময় দেখা গেল, খেলায় আর গতি নেই। কেউ কাউকে চেকমেট করতে পারছে না। নতুন করে আক্রমণ করারও তেমন সুযোগ নেই। দুই পক্ষের ঘুঁটিগুলো যেন একে অন্যের দিকে তাকিয়ে আছে ক্লান্ত হয়ে। কেউ এগোতে চায় না, আবার কেউ পিছু হটতেও রাজি নয়।
এমন অবস্থায় সাধারণত খেলোয়াড়েরা ড্র মেনে নেন। কিন্তু একজন যদি ড্র মানতে রাজি না হন? অন্যজনও যদি জেদ ধরে বসে থাকেন, তাহলে খেলা চলতেই পারে। কতক্ষণ? এক ঘণ্টা, এক দিন, এক বছর? নাকি অনন্তকাল!
দাবার নিয়মে অবশ্য এমন পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা আছে। যেমন, একটি পরিচিত নিয়ম অনুযায়ী, কোনো ঘুঁটি না কেটে এবং কোনো পন বা বড়ে না সরিয়ে উভয় খেলোয়াড় যদি ৫০টি করে চাল দিয়ে ফেলেন, তাহলে একজন খেলোয়াড় ড্র দাবি করতে পারেন। অর্থাৎ, টানা ১০০ চালেও যদি কোনো ঘুঁটি কাটা না হয় বা বড়ে না এগোয়, তাহলে খেলা ড্র হতে পারে।
যে দাবা খেলা কোনো দিন শেষ হবে না

দাবা খেলায় কৌশল: পিনএকটি পরিচিত নিয়ম অনুযায়ী, কোনো ঘুঁটি না কেটে এবং কোনো পন বা বড়ে না সরিয়ে উভয় খেলোয়াড় যদি ৫০টি করে চাল দিয়ে ফেলেন, তাহলে একজন খেলোয়াড় ড্র দাবি করতে পারেন।তবে এই ৫০ চালের নিয়মের ইতিহাস বেশ গোলমেলে। একসময় মনে করা হতো, শেষের দিকে গিয়ে ৫০ চালের মধ্যেই খেলা শেষ করা সম্ভব। পরে দেখা গেল, কিছু বিশেষ অবস্থানে জিততে ৫০ চালের বেশি লাগতে পারে। তাই দাবার নিয়মে নির্দিষ্ট কিছু অবস্থানের জন্য ব্যতিক্রম রাখা হয়েছিল। কিন্তু কম্পিউটারের সাহায্যে আরও বেশি জটিল খেলা বিশ্লেষণ করার পর দেখা গেল, এমন অবস্থানের সংখ্যা আরও বাড়ছে। আশির দশকে কম্পিউটার বিশ্লেষণে এমন অনেক জয়ের সন্ধান পাওয়া যায়, যেগুলোর জন্য ৫০ চালের বেশি সময় প্রয়োজন। ফলে নিয়মে বারবার পরিবর্তন আনতে হয়েছিল। শেষ পর্যন্ত সব অবস্থানের জন্য ৫০ চালের নিয়মই আবার চালু করা হয়। বর্তমানে ফিদে (ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন) নিয়মে ৫০ চালের পর ড্র দাবি করা যায় এবং কোনো বড়ে না সরিয়ে ও ঘুঁটি না কেটে উভয় পক্ষ ৭৫টি করে চাল দিলে খেলা স্বয়ংক্রিয়ভাবে ড্র হয়। শেষ চালটি চেকমেট হলে অবশ্য চেকমেটই কার্যকর হবে।
কিন্তু শুধু চালের সংখ্যা দিয়ে কি সব সমস্যার সমাধান করা যায়? কোনো নির্দিষ্ট অবস্থায় ১০০ চাল লাগলে নিয়ম বদলাতে হবে, আবার অন্য অবস্থায় ২০০ চাল লাগলে নতুন ব্যতিক্রম যোগ করতে হবে। এভাবে চলতে থাকলে দাবার নিয়মের বইটাই একসময় দাবার বোর্ডের চেয়ে মোটা হয়ে যাবে! তাই কেউ কেউ সম্পূর্ণ ভিন্ন একটি প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটি হলো, কোনো খেলায় যদি চালের একটি নির্দিষ্ট ধারাবাহিকতা ঠিক একই অবস্থান থেকে শুরু করে পরপর তিনবার পুনরাবৃত্ত হয়, তাহলে খেলা শেষ হবে। এখানে ধারাটিতে কতটি চাল থাকবে, তার কোনো সীমা নেই। হতে পারে খুব ছোট একটি চালের ক্রম, আবার হতে পারে অনেক লম্বা।
দাবা খেলায় শুরু যেভাবেপ্রস্তাবটি হলো, কোনো খেলায় যদি চালের একটি নির্দিষ্ট ধারাবাহিকতা ঠিক একই অবস্থান থেকে শুরু করে পরপর তিনবার পুনরাবৃত্ত হয়, তাহলে খেলা শেষ হবে।তবে এই নিয়মের সঙ্গে দাবার প্রচলিত একটি নিয়ম গুলিয়ে ফেলবেন না। দাবায় একই অবস্থান তিনবার ফিরে এলে খেলোয়াড় ড্র দাবি করতে পারেন। কিন্তু সেটি বাধ্যতামূলক নয়। আর একই অবস্থানে ফিরে আসা মানেই যে ঠিক আগের চালগুলো একই ক্রমে ঘটেছে, এমনও নয়। বর্তমান ফিদে নিয়মে একই অবস্থানে পাঁচবার ফিরে এলে খেলা স্বয়ংক্রিয়ভাবে ড্র হয়। নতুন প্রস্তাবটি ছিল আরও কঠোর। একই চালের ধারাবাহিকতা, একই অবস্থান থেকে শুরু করে পরপর তিনবার ঘটলেই খেলা শেষ!
শুনতে বেশ ভালোই লাগছে। কেউ যদি ইচ্ছে করে একই চাল বারবার খেলতে থাকেন, তাহলে তিনবারের বেশি সুযোগ পাবেন না। কিন্তু গণিতবিদদের মাথায় তখন অন্য প্রশ্ন এল। এমন কোনো খেলা কি সম্ভব, যেখানে কখনো চেকমেট হবে না, চালের একই ধারাবাহিকতাও পরপর তিনবার ঘটবে না, অথচ খেলাটি চলতেই থাকবে অনন্তকাল?
এমন খেলা যে অর্থহীন, তা নিয়ে নিশ্চয়ই সন্দেহ নেই। দুই খেলোয়াড়ই শুধু ঘুঁটি সরিয়ে যাচ্ছেন। কেউ জিতছেন না, কেউ হারছেনও না। তবু খেলা শেষ হচ্ছে না। দর্শক হিসেবে আপনি হয়তো প্রথম দিকে বেশ আগ্রহ নিয়ে দেখবেন। কিন্তু কয়েক ঘণ্টা পর মনে হতে পারে, বরং ঘুঁটিগুলোকে বাক্সে ভরে বাসায় চলে যাওয়াই ভালো!
গণিতবিদেরা অবশ্য এমন সমস্যাকে গুরুত্ব দিয়েই দেখেন। তাঁদের কাজ হলো, আপাতদৃষ্টিতে জটিল বিষয়কে সহজ করে বোঝা। তাই দাবার মতো জটিল খেলা বাদ দিয়ে প্রথমে মাত্র দুটি প্রতীক নিয়ে ভাবা যাক।
ভালো দাবাড়ু হতে হলেদুই খেলোয়াড়ই শুধু ঘুঁটি সরিয়ে যাচ্ছেন। কেউ জিতছেন না, কেউ হারছেনও না। তবু খেলা শেষ হচ্ছে না। দর্শক হিসেবে আপনি হয়তো প্রথম দিকে বেশ আগ্রহ নিয়ে দেখবেন।ধরা যাক, আমাদের কাছে আছে দুটি প্রতীক—০ ও ১। এই দুটি প্রতীক ব্যবহার করে একটি অসীম ধারা তৈরি করতে হবে। শর্ত হলো, ধারাটির কোনো অংশই পরপর তিনবার হুবহু ফিরে আসবে না। যেমন, ০১০০১০০১০ একটি গ্রহণযোগ্য ধারা নয়। কারণ এখানে ০১০ অংশটি পরপর তিনবার এসেছে। আবার ০০১০০১০০১ ধারাটিও চলবে না। এখানেও ০০১ অংশটি তিনবার পুনরাবৃত্ত হয়েছে।
এবার ভাবুন তো, এমন কোনো ধারা কি তৈরি করা সম্ভব, যেটি অনন্তকাল চলবে, অথচ কোনো অংশই পরপর তিনবার আসবে না? অবাক করা ব্যাপার হলো, এমন ধারা তৈরির একাধিক উপায় আছে। প্রথমে একটি বিখ্যাত ধারার কথা বলা যাক। এর নাম থু-মোর্স ধারা। ইতিহাস ঘাঁটলে দেখবেন, ধারাটি বেশ আকর্ষণীয়। তবে আপাতত এর নাম নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কীভাবে তৈরি করতে হয়, সেটি দেখলেই মজা পাবেন।
ধারাটি তৈরির নিয়ম খুব সহজ। প্রথমে লিখুন ০। এরপর ০-এর বিপরীত প্রতীক ১ লিখুন। তাহলে পাওয়া গেল ০১। এবার ০১ ধারাটির প্রতিটি প্রতীক উল্টে দিন। অর্থাৎ, ০-এর জায়গায় ১ এবং ১-এর জায়গায় ০ বসান। তাহলে পাওয়া যাবে ১০। এই নতুন অংশটি আগের ধারার শেষে জুড়ে দিন। এবার ধারাটি দাঁড়াবে ০১১০। আবার পুরো ধারাটির বিপরীত তৈরি করুন। ০১১০-এর বিপরীত হলো ১০০১। সেটি শেষে যোগ করলে পাওয়া যাবে ০১১০১০০১।
১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআইপ্রথমে লিখুন ০। এরপর ০-এর বিপরীত প্রতীক ১ লিখুন। তাহলে পাওয়া গেল ০১। এবার ০১ ধারাটির প্রতিটি প্রতীক উল্টে দিন। অর্থাৎ, ০-এর জায়গায় ১ এবং ১-এর জায়গায় ০ বসান।এবার এই সম্পূর্ণ ধারাটির বিপরীত তৈরি করে শেষে যোগ করুন। এভাবে এগোতে থাকলে ধারাটি হবে:
০
০১
০১১০
০১১০১০০১
০১১০১০০১১০০১০১১০…
প্রতিবার আগের ধারাটির বিপরীত অংশ শেষে যোগ হচ্ছে। এভাবে যত দূরই এগোনো হোক, ধারাটি শেষ হবে না।
মজার ব্যাপার হলো, এই ধারায় পাশাপাশি একই অংশ দুবার আসতে পারে। যেমন, ০০ বা ১১-এর মতো ছোট অংশ দেখা যায়। কিন্তু কোনো অংশই পরপর তিনবার আসে না। তাই একে বলা যায় ট্রিপললেস সিকোয়েন্স।
এই ধারার বিশেষ গুণটি প্রমাণ করা অবশ্য বেশ কঠিন। তাই এবার আরও একটি ধারা তৈরি করা যাক। এর নিয়ম একটু আলাদা। তবে নিয়মগুলো বুঝতে পারলে ধারাটি নিজেই বানিয়ে ফেলতে পারবেন।
যে অঙ্কে লুকিয়ে আছে জাদুযেসব সংখ্যাকে ৩ দিয়ে ভাগ করলে ১ কম থাকে, সেগুলো এই বেস দলে। যেমন ২, ৫, ৮, ১১। এদের লেখা যায় ৩m − ১ আকারে। অর্থাৎ, ৩ দিয়ে ভাগ করলে এদের প্রত্যেকের ভাগশেষ ২।দুই
নতুন ধারাটি তৈরির আগে জোড় ও বিজোড় সংখ্যার ব্যাপারটি একটু বলি। জানি সবাই জোড় ও বিজোড় সংখ্যা কী তা জানেন। তবুও। যেসব সংখ্যাকে ২ দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, সেগুলো জোড়। যেমন ২, ৪, ৬, ৮। আর যেগুলোকে ২ দিয়ে ভাগ করলে ১ অবশিষ্ট থাকে, সেগুলো বিজোড়। যেমন ১, ৩, ৫, ৭।
এবার ২-এর জায়গায় ৩ বসাই। অর্থাৎ, সংখ্যাগুলোকে এবার তিনটি দলে ভাগ করব। প্রথম দলের নাম ট্রেবল। যেসব সংখ্যা ৩ দিয়ে নিঃশেষে বিভাজ্য, সেগুলো এই দলে থাকবে। যেমন ৩, ৬, ৯, ১২। গাণিতিকভাবে এদের লেখা যায় ৩m আকারে।
দ্বিতীয় দলের নাম সোপ্রানো। যেসব সংখ্যাকে ৩ দিয়ে ভাগ করলে ১ অবশিষ্ট থাকে, সেগুলো এই দলে। যেমন ১, ৪, ৭, ১০। এদের লেখা যায় ৩m + ১ আকারে।
তৃতীয় দলের নাম বেস। যেসব সংখ্যাকে ৩ দিয়ে ভাগ করলে ১ কম থাকে, সেগুলো এই দলে। যেমন ২, ৫, ৮, ১১। এদের লেখা যায় ৩m − ১ আকারে। অর্থাৎ, ৩ দিয়ে ভাগ করলে এদের প্রত্যেকের ভাগশেষ ২।
নামগুলো শুনে মনে হতে পারে আমরা বুঝি গণিত ছেড়ে গানের ক্লাসে চলে এসেছি! আসলে ট্রেবল, সোপ্রানো ও বেস সংগীতের সঙ্গেও সম্পর্কিত শব্দ। তবে এখানে কেউ গান গাইছে না। আমরা শুধু সংখ্যাদের তিনটি দলে ভাগ করছি।
রামানুজনের একটি সূত্র থেকে মিলল অসীমসংখ্যক নতুন সূত্রের সন্ধানএবার ২-এর জায়গায় ৩ বসাই। অর্থাৎ, সংখ্যাগুলোকে এবার তিনটি দলে ভাগ করব। প্রথম দলের নাম ট্রেবল। যেসব সংখ্যা ৩ দিয়ে নিঃশেষে বিভাজ্য, সেগুলো এই দলে থাকবে। যেমন ৩, ৬, ৯, ১২।এই তিনটি দলের সদস্য মিলে সব পূর্ণসংখ্যাকেই অন্তর্ভুক্ত করে, কোনো সংখ্যা বাকি থাকে না। এবার একটি নতুন শব্দ শেখা যাক। কোনো সংখ্যা যদি সোপ্রানো হয়, তাহলে তাকে ৩m + ১ আকারে লেখা যায়। এই m-কে বলা হবে সংখ্যাটির পূর্বসূরি বা প্রিকার্সর। যেমন, ১৬ = ৩ × ৫ + ১। সুতরাং ১৬ একটি সোপ্রানো সংখ্যা। এর পূর্বসূরি হলো ৫। আর ৫ হলো বেস দলের সদস্য।
এবার এই ধারণাগুলো দিয়ে একটি অসীম ধারা তৈরির নিয়ম বানানো যাক।
১. ধারার প্রথম পদ হবে ০।
২. কোনো পদের অবস্থান যদি ট্রেবল হয়, তাহলে সেই পদের মান হবে ০।
৩. কোনো পদের অবস্থান যদি বেস হয়, তাহলে সেই পদের মান হবে ১।
৪. কোনো পদের অবস্থান যদি সোপ্রানো হয়, তাহলে সেই পদের মান হবে তার পূর্বসূরি পদের মানের সমান।
শেষের নিয়মটি একটু অদ্ভুত মনে হতে পারে। সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, ৪ নম্বর পদের মান বের করতে হবে। ৪ হলো সোপ্রানো সংখ্যা। কারণ ৪ = ৩ × ১ + ১। তাই এর পূর্বসূরি ১। এখন ৪ নম্বর পদের মান হবে ১ নম্বর পদের মানের সমান। আর প্রথম নিয়মেই আমরা জানি, ১ নম্বর পদের মান ০। সুতরাং ৪ নম্বর পদের মানও ০।
তিনটি ঘনসংখ্যার যোগফল কীভাবে ১১৪ হবেসহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, ৪ নম্বর পদের মান বের করতে হবে। ৪ হলো সোপ্রানো সংখ্যা। কারণ ৪ = ৩ × ১ + ১। তাই এর পূর্বসূরি ১। এখন ৪ নম্বর পদের মান হবে ১ নম্বর পদের মানের সমান।আবার ৭ নম্বর পদটি সোপ্রানো। কারণ ৭ = ৩ × ২ + ১। এর পূর্বসূরি ২। তাই ৭ নম্বর পদের মান হবে ২ নম্বর পদের সমান। ২ নম্বর পদের মান ১। অতএব ৭ নম্বর পদের মানও ১। এভাবে প্রতিটি সোপ্রানো পদের মান তার আগেই নির্ধারিত কোনো পদের সাহায্যে বের করা যায়। কারণ পূর্বসূরি সব সময় মূল সংখ্যার চেয়ে ছোট। তাই হিসাব করতে গিয়ে ভবিষ্যতের কোনো পদের দিকে তাকাতে হচ্ছে না।
এবার প্রথম কয়েকটি পদ সাজিয়ে দেখি।
তাহলে ধারাটি হলো: ০১০ ০১০ ১১০ ০১০ ০১০ ১১০
০১০ ১১০ ১১০ ০১০ ০১০ ১১০ ...। এই ধারার নাম দেওয়া হয়েছে কোরাল সিকোয়েন্স। একটু খেয়াল করলে এর মধ্যে আরেকটি চমৎকার ব্যাপার দেখতে পাবেন। সোপ্রানো পদের মানগুলো আলাদা করে পড়লে আবার পুরো ধারাটিই পাওয়া যায়। যেমন, সোপ্রানো পদগুলোর অবস্থান ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮, ৩১, ৩৪...। এগুলোর মান যথাক্রমে ০, ১, ০, ০, ১, ০, ১, ১, ০, ০, ১...। অর্থাৎ, আবার সেই একই ধারা!
এখানে ধারাটিকে আরও স্পষ্ট করে দেখানোর জন্য সোপ্রানো পদগুলো বোল্ড করে লিখে দিলাম, বুঝতে সুবিধা হবে: ০১০ ০১০ ১১০ ০১০ ০১০ ১১০ ০১০ ১১০ ১১০ ০১০ ০১০ ১১০ ...
গণিতবিদদের চোখে গণিতের সবচেয়ে কঠিন ৫০টি সমস্যাসোপ্রানো পদগুলোর অবস্থান ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮, ৩১, ৩৪...। এগুলোর মান যথাক্রমে ০, ১, ০, ০, ১, ০, ১, ১, ০, ০, ১...। অর্থাৎ, আবার সেই একই ধারা!বোল্ড করা পদগুলো একসঙ্গে পড়লেই কোরাল ধারাটি পাওয়া যায়। অর্থাৎ, একটি অসীম ধারার মধ্যেই তার নিজের আরেকটি সম্পূর্ণ কপি লুকিয়ে আছে। কী অদ্ভুদ ব্যাপার না!
কোরাল ধারায় একই অংশ দুবার আসার অনেক উদাহরণ আছে। যেমন, একেবারে শুরুতে ০১০ অংশটি দুবার এসেছে: ০১০ ০১০। আবার প্রথম ১৮টি পদে ০১০০১০১১০ ধারাটি দুবার এসেছে: ০১০০১০১১০ ০১০০১০১১০। কিন্তু কোনো অংশই পরপর তিনবার আসে না। এই কারণেই কোরাল ধারাটি একটি ট্রিপললেস সিকোয়েন্স।
একটা বিষয় মনে রাখবেন, একটু আগে যে ০১১০১০০১ দিয়ে শুরু হওয়া ধারাটি দেখলাম, সেটি থু-মোর্স ধারা। আর এই ০১০০১০১১০ দিয়ে শুরু হওয়া ধারাটি কোরাল ধারা। দুটি আলাদা ধারা। তবে দুটিই একই সমস্যার সমাধান দেয়।
যে গাণিতিক সমস্যার সমাধান হলে নড়বড়ে হয়ে যাবে বিশ্বের অর্থনীতিএকেবারে শুরুতে ০১০ অংশটি দুবার এসেছে: ০১০ ০১০। আবার প্রথম ১৮টি পদে ০১০০১০১১০ ধারাটি দুবার এসেছে: ০১০০১০১১০ ০১০০১০১১০। কিন্তু কোনো অংশই পরপর তিনবার আসে না।তিন
এবার আসল গণিতে আসি। কোরাল ধারায় কোনো অংশ পরপর তিনবার আসে না। এ কথার একটি প্রমাণ আছে। প্রমাণটি কয়েকটি ধাপে সাজানো। প্রথমে ছোট অংশের ক্ষেত্রে দেখা হবে, তারপর ধীরে ধীরে বড় অংশের দিকে এগোব। এখানে ধারার প্রতিটি পদকে তার অবস্থান অনুযায়ী ট্রেবল, সোপ্রানো বা বেস বলা হচ্ছে।
প্রথম ধাপ: এক পদের কোনো অংশ তিনবার আসতে পারে না
এক পদের অংশ মানে শুধু একটি প্রতীক। যেমন ০ অথবা ১। সেটি যদি পরপর তিনবার আসে, তাহলে ধারার কোথাও ০০০ অথবা ১১১ থাকতে হবে। কিন্তু যেকোনো তিনটি পরপর পদের মধ্যে অন্তত একটি ট্রেবল এবং একটি বেস পদ থাকবেই। ট্রেবল পদের মান ০, আর বেস পদের মান ১। তাই তিনটি পদ কখনোই একই হতে পারে না। অতএব, এক পদের কোনো অংশ পরপর তিনবার আসবে না।
দ্বিতীয় ধাপ: দুই পদের কোনো অংশ তিনবার আসতে পারে না
এবার ধরুন, দুই পদের একটি অংশ পরপর তিনবার এসেছে। তাহলে ধারায় কোথাও এমন কিছু পাওয়া যাবে? ০১০১০১ অথবা ১০১০১০। অর্থাৎ, ছয়টি পদের মধ্যে একই দুই পদের অংশ তিনবার এসেছে। কিন্তু কোরাল ধারার যেকোনো ছয়টি পরপর পদে এমন একটি তিন পদের অংশ পাওয়া যায়, যার প্রথম পদ ০ এবং শেষ পদ ১। মাঝের পদটি ০ অথবা ১-এর মধ্যে যেকোনোটি হতে পারে। গাণিতিকভাবে এমন অংশকে ০*১ আকারে দেখানো যায়। অথচ ০১০১০১ এবং ১০১০১০ ধারার কোনোটির মধ্যেই ০*১ ধরনের কোনো তিন পদের অংশ নেই। তাই দুই পদের কোনো অংশও পরপর তিনবার আসতে পারে না।
৩৫০ বছরের গাণিতিক ধাঁধা মাত্র ১১ দিনে সমাধান করল এআইএক পদের অংশ মানে শুধু একটি প্রতীক। যেমন ০ অথবা ১। সেটি যদি পরপর তিনবার আসে, তাহলে ধারার কোথাও ০০০ অথবা ১১১ থাকতে হবে।তৃতীয় ধাপ: তিন পদের কোনো অংশ তিনবার আসতে পারে না
ধরুন, তিন পদের একটি অংশ পরপর তিনবার এসেছে। অর্থাৎ, কোথাও এমন একটি ধারা আছে, যেখানে ০১০ অংশটি তিনবার এসেছে। তবে সবসময় যে এমন হতেই হবে, তেমন কোনো কথা নেই। অন্য যেকোনো তিন পদের অংশও হতে পারে। এবার সেই নয়টি পদের মধ্যে সোপ্রানো পদগুলো খুঁজে বের করি। প্রতি তিনটি পদের মধ্যে একটি করে সোপ্রানো পদ থাকে। তাই নয়টি পরপর পদের মধ্যে তিনটি সোপ্রানো পদ পাওয়া যাবে। সোপ্রানো পদগুলোর অবস্থান পরপর তিন করে বাড়বে। ফলে তাদের পূর্বসূরি পদগুলোর অবস্থান হবে পরপর তিনটি সংখ্যা। এখন মূল নয়টি পদে প্রথম তিন পদের অংশ যদি দ্বিতীয় ও তৃতীয়বার হুবহু ফিরে আসে, তাহলে ওই তিনটি সোপ্রানো পদের মানও একই হবে। কারণ তিনটি অংশই হুবহু এক। কিন্তু সোপ্রানো পদের মান তার পূর্বসূরি পদের মানের সমান। তাই পূর্বসূরি হিসেবে পাওয়া তিনটি পরপর পদের মানও একই হতে হবে।
এতে কী দাঁড়াল? কোরাল ধারায় পরপর তিনটি একই পদ পাওয়া গেল, যা আমরা প্রথম ধাপেই অসম্ভব প্রমাণ করেছি। সুতরাং তিন পদের কোনো অংশ পরপর তিনবার আসতে পারে না।
জ্যামিতির মজা, মজার জ্যামিতিপ্রতি তিনটি পদের মধ্যে একটি করে সোপ্রানো পদ থাকে। তাই নয়টি পরপর পদের মধ্যে তিনটি সোপ্রানো পদ পাওয়া যাবে। সোপ্রানো পদগুলোর অবস্থান পরপর তিন করে বাড়বে।চতুর্থ ধাপ: দৈর্ঘ্য তিনের গুণিতক হলে কী হবে
এবার ধরুন, কোনো অংশের দৈর্ঘ্য ৩k। এখানে k একটি পূর্ণসংখ্যা। এই অংশটি পরপর তিনবার এসেছে। তাহলে আগের ধাপের মতোই সোপ্রানো পদগুলো খুঁজে বের করা যায়। প্রতি তিনটি পদে একটি সোপ্রানো পদ থাকে। তাই ৩k দৈর্ঘ্যের প্রতিটি অংশে kটি করে সোপ্রানো পদ থাকবে।
এবার এই সোপ্রানো পদগুলোর পূর্বসূরি নিয়ে কাজ করলে দৈর্ঘ্য k-এর একটি অংশ পাওয়া যাবে। আগের অংশটি তিনবার পুনরাবৃত্ত হয়েছিল বলে পূর্বসূরির অংশটিও তিনবার পুনরাবৃত্ত হবে। অর্থাৎ, ৩k দৈর্ঘ্যের কোনো অংশ তিনবার এলে তার চেয়ে ছোট k দৈর্ঘ্যের একটি অংশও তিনবার আসতে হবে। এটি আমাদের আগের ধাপগুলোর সঙ্গে সাংঘর্ষিক। কারণ আমরা ছোট দৈর্ঘ্যের অংশগুলোর ক্ষেত্রে দেখেছি, এমন পুনরাবৃত্তি সম্ভব নয়। তাই তিনের গুণিতক দৈর্ঘ্যের কোনো অংশও পরপর তিনবার আসতে পারে না।
বিশ্বের সবচেয়ে নিখুঁত ছক্কা তৈরিতে গণিতবিদদের লেখেছে ১৫ বছরআগের অংশটি তিনবার পুনরাবৃত্ত হয়েছিল বলে পূর্বসূরির অংশটিও তিনবার পুনরাবৃত্ত হবে। অর্থাৎ, ৩k দৈর্ঘ্যের কোনো অংশ তিনবার এলে তার চেয়ে ছোট k দৈর্ঘ্যের একটি অংশও তিনবার আসতে হবে।পঞ্চম ধাপ: বাকি দৈর্ঘ্যগুলো।
এবার শুধু সেই অংশগুলো বাকি থাকল, যাদের দৈর্ঘ্য চার বা তার বেশি, কিন্তু তিনের গুণিতক নয়। এখানে প্রমাণটি একটু জটিল। সহজভাবে বোঝার জন্য প্রথমে চার পদের একটি অংশের কথা ভাবি। ধরুন, চার পদের একটি অংশ পরপর তিনবার এসেছে। তাহলে কোথাও এমন একটি ধারা থাকবে: abcdabcdabcd। এখানে a, b, c, d হলো চারটি প্রতীক। একই চারটি প্রতীক পরপর তিনবার এসেছে। প্রথম তিনটি অবস্থান a, b ও c-এর মধ্যে অন্তত একটি ট্রেবল অবস্থানে পড়বে। ধরা যাক, c ট্রেবল। তাহলে c-এর মান হবে ০।
এবার ওই ধারায় পরপর তিনটি অবস্থান পরপর এগিয়ে ট্রেবল অবস্থানগুলো খুঁজে দেখি। c-এর পরবর্তী ট্রেবল অবস্থানগুলো হলো:
দ্বিতীয় দলের b
তৃতীয় দলের a
তৃতীয় দলের d
এগুলোও ট্রেবল পদ, তাই প্রত্যেকটির মান ০। ফলে a, b ও d-এর মানও ০ হয়ে যায়। আর c-এর মান তো আগেই ০ ছিল। অর্থাৎ, a, b, c, d-এর মান ০। তাহলে পুরো ধারাটি দাঁড়ায়: ০০০০০০০০০০০০।
কিন্তু প্রথম ধাপেই আমরা দেখেছি, পরপর তিনটি ০ আসতে পারে না। তাই চার পদের কোনো অংশও পরপর তিনবার আসতে পারে না। যদি a অথবা b ট্রেবল হয়, তাহলেও একই ধরনের যুক্তি দিয়ে শেষ পর্যন্ত চারটি প্রতীকই ০ প্রমাণ করা যায়। ফলে সেখানেও একই সমস্যা দেখা দেয়। চার পদের চেয়ে বড় কিন্তু তিনের গুণিতক নয়, এমন অংশের ক্ষেত্রেও একই ধরনের যুক্তি কাজে লাগানো যায়। তবে সেখানে অবস্থান ও পূর্বসূরি ধরে হিসাবটা আরও জটিল হয়ে পড়ে।
সব ধাপ একসঙ্গে দেখলে বোঝা যায়, কোরাল ধারায় কোনো অংশই পরপর তিনবার আসতে পারে না। ছোট অংশ থেকে বড় অংশ পর্যন্ত সব সম্ভাবনাই বাদ দেওয়া হয়েছে।
মুখস্থ না করেই নামতা মনে রাখার কৌশলচার পদের চেয়ে বড় কিন্তু তিনের গুণিতক নয়, এমন অংশের ক্ষেত্রেও একই ধরনের যুক্তি কাজে লাগানো যায়। তবে সেখানে অবস্থান ও পূর্বসূরি ধরে হিসাবটা আরও জটিল হয়ে পড়ে।চার
এতক্ষণ ০ ও ১ নিয়ে অনেক খেলা হলো। কিন্তু এসব দিয়ে দাবার সমস্যার সমাধান হবে কীভাবে? দাবার বোর্ডে তো শুধু দুটি চাল নেই। ঘুঁটির সংখ্যা অনেক। প্রতিটি ঘুঁটির চলার নিয়মও আলাদা। তাই ০ ও ১ দিয়ে তৈরি কোনো ধারাকে সরাসরি দাবার চাল হিসেবে ব্যবহার করা কঠিন। যেমন, ০ মানে রাজা এক ঘর এগোবে আর ১ মানে নৌকা তিন ঘর এগোবে; এমন নিয়ম বানিয়ে দিলেই হবে না। কারণ বোর্ডের অবস্থান অনুযায়ী কোনো কোনো চাল অবৈধ হয়ে যেতে পারে। তাহলে উপায়?
উপায় বেশ সহজ। এমন দুটি চাল বেছে নিতে হবে, যেগুলো পালা করে চালালেও প্রতিটি চাল বৈধ থাকবে। এর জন্য ঘোড়া বেশ ভালো একটি ঘুঁটি। কারণ নির্দিষ্ট কিছু অবস্থানে ঘোড়াকে সামনে নেওয়া যায়, আবার আগের জায়গায় ফিরিয়েও আনা যায়।
ধরুন, সাদা ও কালো দুই পক্ষই ঠিক করল, তারা শুধু নিজেদের দুটি ঘোড়া নিয়ে খেলবে। একটি রাজা-পাশের ঘোড়া, অন্যটি রানি-পাশের ঘোড়া। অর্থাৎ, মোট চারটি ঘোড়া ব্যবহার করা হবে। অন্য ঘুঁটিগুলো নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।
এবার কোরাল ধারাটি কাজে লাগানো যাক। নিয়ম হবে, ০ মানে নিজের রাজা-পাশের ঘোড়া চাল দেওয়া, আর ১ মানে নিজের রানি-পাশের ঘোড়া চাল দেওয়া। যে খেলোয়াড়ের চাল দেওয়ার পালা, সে নিজের সংশ্লিষ্ট ঘোড়াটি চালবে। ঘোড়াটি তখন যে অবস্থানে থাকবে, তার ওপর নির্ভর করবে সেটি সামনে যাবে নাকি আগের জায়গায় ফিরে আসবে।
নদী গণিতের যে নিয়ম মেনে চলেদাবার বোর্ডে তো শুধু দুটি চাল নেই। ঘুঁটির সংখ্যা অনেক। প্রতিটি ঘুঁটির চলার নিয়মও আলাদা। তাই ০ ও ১ দিয়ে তৈরি কোনো ধারাকে সরাসরি দাবার চাল হিসেবে ব্যবহার করা কঠিন।কোরাল ধারার শুরুতে আছে ০১০০১০১১০...। তাহলে প্রথম কয়েকটি চাল হবে এমন:
এরপরও একই নিয়মে খেলা চলতে থাকবে।
কখনো শেষ না হওয়া এই দাবা খেলায় কেবল ঘোড়াগুলোই এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া-আসা করে। আর ০ ও ১ প্রতীকগুলো ট্রিপললেস বা কোরাল সিকোয়েন্সে অনুরূপ পদগুলোকে নির্দেশ করেএবার একটু ভেবে দেখুন, খেলাটি কেমন হবে। এটা মোটেই রোমাঞ্চকর কোনো দাবা খেলা নয়। এখানে কেউ কাউকে আক্রমণ করছে না, কোনো ঘুঁটি খাচ্ছে না, এমনকি জেতার চেষ্টাও করছে না। চারটি ঘোড়া শুধু নিজেদের নির্দিষ্ট পথে এদিক-সেদিক যাচ্ছে। তবে প্রতিটি চালই বৈধ। অর্থাৎ, দাবার নিয়ম ভাঙা হচ্ছে না। সবচেয়ে মজার ব্যাপার হলো, কোরাল ধারার বৈশিষ্ট্যের কারণে কোনো চালের ধারাবাহিকতা পরপর তিনবার ফিরে আসবে না।
আরও একটি ব্যাপার আছে। শুধু চালের ধারাবাহিকতাই নয়, কোন ধরনের ঘোড়া চাল দেওয়া হচ্ছে; মানে রাজা-পাশের ঘোড়া (KN) নাকি রানি-পাশের ঘোড়া (QN); সেই ধারাটিও কখনো পরপর তিনবার পুনরাবৃত্ত হবে না।
তাহলে কী দাঁড়াল? দুই খেলোয়াড় চাইলে ইচ্ছা করেই এমন অর্থহীন খেলা চালিয়ে যেতে পারবেন। প্রতিটি চাল বৈধ হবে, অথচ একই চালের ধারাবাহিকতা পরপর তিনবার ঘটবে না। কাজেই দাবার খেলা শেষ করার জন্য যে নতুন নিয়মটির প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি দিয়ে সব অর্থহীন খেলা বন্ধ করা সম্ভব নয়।
কেউ যদি এমন একটি নিয়ম চান, যা সব পরিস্থিতিতে কাজ করবে, তাহলে এই উদাহরণ তাঁর জন্য বড় সমস্যা। কারণ দুই খেলোয়াড় মিলে যদি ইচ্ছা করেই নির্বোধের মতো খেলতে বসেন, তবু তাঁদের থামানোর উপায় নেই!
উনিশ শতকে গণিতের যত পুরস্কারশুধু চালের ধারাবাহিকতাই নয়, কোন ধরনের ঘোড়া চাল দেওয়া হচ্ছে; মানে রাজা-পাশের ঘোড়া নাকি রানি-পাশের ঘোড়া; সেই ধারাটিও কখনো পরপর তিনবার পুনরাবৃত্ত হবে না।পাঁচ
একটি সমস্যার সমাধান খুঁজতে গিয়ে গণিতবিদেরা প্রায়ই আরও কয়েকটি নতুন প্রশ্নের সামনে পড়েন। এখানেও তাই হয়েছে। আমরা দেখলাম, ০ ও ১ দিয়ে এমন অসীম ধারা তৈরি করা সম্ভব, যেখানে কোনো অংশ পরপর তিনবার আসে না। এবার প্রশ্ন হলো, এমন কোনো ধারা কি তৈরি করা সম্ভব, যেখানে কোনো অংশ পরপর দুবারও আসবে না?
যেমন, ০১০১ বা ০০১০০১-এর মতো পুনরাবৃত্তি চলবে না। একে বলে স্কয়ার-ফ্রি সিকোয়েন্স। মাত্র দুটি প্রতীক ০ ও ১ ব্যবহার করে এমন অসীম ধারা তৈরি করা সম্ভব নয়। তবে তিনটি প্রতীক হলে, মানে ০, ১ ও ২ ব্যবহার করলে সম্ভব। নরওয়ের গণিতবিদ অ্যাক্সেল থু এ ধরনের তিনটি প্রতীকের অসীম ধারা তৈরি করেছিলেন।
এবার সেই ধারণা দাবায় প্রয়োগ করা যাক। এমন কোনো বৈধ দাবার খেলা কি সম্ভব, যেখানে একই চালের ধারাবাহিকতা পরপর দুবারও ঘটবে না? অর্থাৎ, কোনো চালের ধারাই দ্বিতীয়বার ফিরে আসবে না। শুনতে সমস্যাটা বেশ মজার লাগছে না? অবসর সময়ে গণিতের ধাঁধা নিয়ে যারা ভাবতে ভালোবাসেন, তাঁরা এ ধরনের প্রশ্ন নিয়ে অনেক সময় কাটাতে পারেন।
তবে এসব গণিতের কারণে দাবার নিয়মে বড় কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না। কারণ, দাবা খেলোয়াড়েরা সাধারণত একটা উদ্দেশ্য নিয়ে খেলেন। তাঁরা জেতার চেষ্টা করেন, ভালো চাল দেন, প্রতিপক্ষের চাল বুঝতে চেষ্টা করেন। শুধু ঘুঁটি সরানোর জন্য ঘুঁটি সরানো তাঁদের উদ্দেশ্য নয়। অন্তত স্বাভাবিক দাবাড়ুরা এমন করেন না।
গণিতের পরীক্ষক যখন কম্পিউটার০১০১ বা ০০১০০১-এর মতো পুনরাবৃত্তি চলবে না। একে বলে স্কয়ার-ফ্রি সিকোয়েন্স। মাত্র দুটি প্রতীক ০ ও ১ ব্যবহার করে এমন অসীম ধারা তৈরি করা সম্ভব নয়।কিন্তু ‘ভালো খেলা’ বা ‘অর্থপূর্ণ খেলা’ বলতে ঠিক কী বোঝায়, সেটি গাণিতিকভাবে সংজ্ঞায়িত করা কঠিন। দাবাড়ুরা বুঝতে পারেন কোন খেলাটি ভালো হচ্ছে, কোনটি শুধু সময় নষ্ট। কিন্তু তাঁরা চাইলেও সব সময় সেটাকে কয়েকটি নির্দিষ্ট নিয়মে প্রকাশ করতে পারবেন না।
আসলে কোনো কিছুর সংজ্ঞা দিতে গেলে তার চারপাশে একটি সীমানা টানতে হয়। কিন্তু পৃথিবীর অনেক আকর্ষণীয় বিষয়ই এমন যে, সেগুলোর সীমানা মোটেই পরিষ্কার নয়। আপনি যতই সুনির্দিষ্টভাবে সংজ্ঞা দিতে চাইবেন, ততই নতুন নতুন জটিলতা সামনে আসবে। এমনকি ‘মৃত’ শব্দটি নিয়েও কিছু জটিল সীমারেখা রয়েছে। আর এই অস্পষ্টতার কারণেই আইনজীবীদের কাজের অভাব হয় না! কোনো ঘটনার সংজ্ঞা নিয়ে যত বেশি প্রশ্ন তৈরি হয়, আইনজীবীদের তত বেশি যুক্তি সাজানোর সুযোগ তৈরি হয়।
আমার মনে হয়, আকর্ষণীয় অনেক কিছুরই সীমানা একটু ঝাপসা। সেগুলোকে একেবারে শক্ত কোনো সংজ্ঞার মধ্যে আটকে ফেলতে গেলে আরও জটিলতা তৈরি হয়। দাবার ক্ষেত্রেও তাই। সবাই জানেন, বুদ্ধিদীপ্ত দাবা খেলা কাকে বলে। কিন্তু সেটিকে গাণিতিক সূত্রে বাঁধা বেশ কঠিন।
হয়তো এ কারণেই দাবা শুধু কয়েকটি ঘুঁটি আর ৬৪টি ঘরের খেলা নয়। এর মধ্যে মানুষের বুদ্ধি, পরিকল্পনা ও কল্পনার মিশেল আছে। আর সেই খেলাকে পুরোপুরি গাণিতিক নিয়মে বেঁধে ফেলতে গেলেই এমন সব সমস্যা তৈরি হয়, যার সমাধান খুঁজতে গিয়ে গণিতবিদদের মাথা ঘামাতে হয়!
সর্বসমতা ও সদৃশতাআমার মনে হয়, আকর্ষণীয় অনেক কিছুরই সীমানা একটু ঝাপসা। সেগুলোকে একেবারে শক্ত কোনো সংজ্ঞার মধ্যে আটকে ফেলতে গেলে আরও জটিলতা তৈরি হয়। দাবার ক্ষেত্রেও তাই।ছয়
তবে এই ধারার পেছনের ইতিহাসও কম মজার নয়। এতক্ষণ যে দুটি ধারা নিয়ে আলোচনা করলাম, সেগুলোর আবিষ্কারের ইতিহাসও বেশ মজার। বিশেষ করে প্রথম ধারাটি, অর্থাৎ ০১১০১০০১ দিয়ে শুরু হওয়া থু-মোর্স ধারাটির ইতিহাস নিয়ে গণিতবিদদের মধ্যে বেশ আলোচনা হয়েছে।
ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ জেফরি শ্যালিট এ বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। তাঁর মতে, বর্তমানে এই ধারার কৃতিত্ব সাধারণত নরওয়ের গণিতবিদ অ্যাক্সেল থুর নামে পরিচিত। অ্যাক্সেল থু ১৯০৬ সাল থেকেই প্রতীক দিয়ে তৈরি বিভিন্ন ধারায় পুনরাবৃত্তির সমস্যা নিয়ে গবেষণা করছিলেন। তিনি শুধু প্রমাণ করেননি যে কোনো অংশ পরপর তিনবার আসবে না, আরও শক্তিশালী একটি বৈশিষ্ট্যও দেখিয়েছিলেন। একে বলা হয় ওভারল্যাপ-ফ্রি। অর্থাৎ, ধারাটিতে a w a w a ধরনের ওভারল্যাপ করা পুনরাবৃত্তিও পাওয়া যাবে না। এখানে a একটি প্রতীক এবং w যেকোনো প্রতীকের অংশবিশেষ হতে পারে।
তবে এই ধারার গল্প থুরেরও আগে শুরু হয়েছিল। ১৮৫১ সালে ফরাসি গণিতবিদ ইউজিন প্রুহে সংখ্যার বিভিন্ন ঘাতের যোগফলের সম্পর্ক নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। সেখানে পরোক্ষভাবে এই ধারার ধারণা পাওয়া যায়। পরে অ্যাক্সেল থু ১৯০৬ সালে এ নিয়ে গবেষণা করেন। এরপর মার্সটন মোর্স ১৯২১ সালে স্বাধীনভাবে একই ধারা আবার আবিষ্কার করেন। তাই এর নাম হয়েছে প্রুহে-থু-মোর্স ধারা।
বোতল, বাক্স ও মজার গণিতওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ জেফরি শ্যালিট এ বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। তাঁর মতে, বর্তমানে এই ধারার কৃতিত্ব সাধারণত নরওয়ের গণিতবিদ অ্যাক্সেল থুর নামে পরিচিত।মজার ব্যাপার হলো, দাবার সঙ্গে এই ধারার সম্পর্ক নিয়েও একাধিক গণিতবিদ কাজ করেছেন। শ্যালিট তাঁর চিঠিতে জানিয়েছিলেন, তাঁর জানা মতে মোর্সের ১৯৩৮ সালের একটি গবেষণা-সারাংশে প্রথম দাবার সঙ্গে এই ধারার প্রয়োগের কথা পাওয়া যায়। লেখাটির নাম ছিল ‘আ সলিউশন অব দ্য প্রবলেম অব ইনফিনিট প্লে ইন চেস’। এটি বুলেটিন অব দ্য আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি সাময়িকীর ৪৪তম খণ্ডের ৬৩২ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল।
১৯৩৮ সালের অক্টোবর মাসে দ্য চেস রিভিউ পত্রিকায় এ নিয়ে একটি হাস্যরসাত্মক লেখাও প্রকাশিত হয়। লেখক ডোনাল্ড ম্যাকমারে এটি লিখেছিলেন। লেখার নাম ছিল ‘আ ম্যাথেমেটিশিয়ান গিবস অ্যান আওয়ার টু চেস’। পরে এটি ব্রুস প্যান্ডলফিনির সম্পাদিত দ্য বেস্ট অব চেস লাইফ অ্যান্ড রিভিউ সংকলনের প্রথম খণ্ডে পুনর্মুদ্রিত হয়।
তবে শ্যালিটের চিঠিতে আরও একটি তথ্য সংশোধনের প্রয়োজন ছিল। ভার্জিনিয়া টেকের গণিতবিদ আই. জে. গুড একটি চিঠিতে জানান, ডাচ দাবাড়ু ম্যাক্স ইউয়ে আরও আগে, ১৯২৯ সালেই একই ধারা আবিষ্কার করেছিলেন এবং দাবায় এর প্রয়োগ করেছিলেন। ম্যাক্স ইউয়ে শুধু গণিতের আগ্রহী পাঠক ছিলেন না, তিনি ছিলেন দাবার বিশ্বচ্যাম্পিয়নও। ১৯৩৫ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত তিনি বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন। ১৯২৯ সালে তিনি ‘সেট থিওরি অবজারভেশনস অন চেস’ নামে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। সেটি ছিল প্রসেডিংস অব দ্য একাডেমি অব সায়েন্সেস অব আমাস্টারডাম সাময়িকীর ৩২তম খণ্ডের ৬৩৩–৬৪২ পৃষ্ঠায়।
ফার্মার শেষ উপপাদ্য: সহজ সমস্যা, কঠিন সমাধান১৯৩৮ সালের অক্টোবর মাসে দ্য চেস রিভিউ পত্রিকায় এ নিয়ে একটি হাস্যরসাত্মক লেখাও প্রকাশিত হয়। লেখক ডোনাল্ড ম্যাকমারে এটি লিখেছিলেন।ইউয়ে দেখিয়েছিলেন, থু-মোর্স ধারার সাহায্যে এমন একটি বৈধ দাবার খেলা তৈরি করা যায়, যেখানে একই চালের ধারাবাহিকতা পরপর তিনবার ঘটবে না। অর্থাৎ, খেলা চলতে পারে অনন্তকাল। আধুনিক গবেষণাতেও ইউয়ের এই অবদানের কথা স্বীকৃত হয়েছে।
আই. জে. গুড নিজের চিঠিতে আরও একটি মজার তথ্য দিয়েছিলেন। ইউয়ের গবেষণাপত্র পড়ে তিনি ১৯৪৩ বা ১৯৪৪ সালের দিকে টেলিপ্রিন্টারের পাঁচ-বিটের কোডের জন্য একটি বিশেষ ক্রমবিন্যাস তৈরি করেছিলেন। একে তিনি বলেছিলেন রিফ্লেকশন অর্ডার। এ বিষয়ে তাঁর বিস্তারিত আলোচনা পাওয়া যায় ‘এনিগমা অ্যান্ড ফিশ’ শিরোনামে লেখায়। এটি ১৯৯৩ সালে প্রকাশিত কোডব্রেকারস সংকলনে জায়গা পেয়েছিল। সংকলনটির সম্পাদক ছিলেন এফ. এইচ. হিন্সলি ও অ্যালান স্ট্রিপ।
গুডের চিঠিতে উল্লেখ আছে, এই কোড পরে গ্রে কোড নামে পরিচিত হয়। একই কোড স্বাধীনভাবে আবিষ্কার ও পেটেন্ট করেছিলেন ফ্র্যাঙ্ক গ্রে। অ্যানালগ সংকেতকে ডিজিটাল কোডে রূপান্তরের কাজে এই কোড ব্যবহার করা হয়। এর একটি চমৎকার বৈশিষ্ট্য হলো, পাশাপাশি দুটি সংখ্যার কোডের মধ্যে মাত্র একটি বিটের পরিবর্তন ঘটে। গ্রে ১৯৫৩ সালের ১৭ মার্চ এ বিষয়ে মার্কিন পেটেন্ট পান।
৯৯ বা ৯৯৯ দিয়ে গুণ করো চোখের পলকেইউয়ের গবেষণাপত্র পড়ে গুড ১৯৪৩ বা ১৯৪৪ সালের দিকে টেলিপ্রিন্টারের পাঁচ-বিটের কোডের জন্য একটি বিশেষ ক্রমবিন্যাস তৈরি করেছিলেন। একে তিনি বলেছিলেন রিফ্লেকশন অর্ডার।সব মিলিয়ে দেখুন, একটি দাবার খেলা কখনো শেষ হবে কি না, এই ছোট্ট প্রশ্ন থেকে কত কিছু বেরিয়ে এল! তৈরি হলো নতুন নতুন গাণিতিক ধারা। সেগুলো নিয়ে গবেষণা করলেন গণিতবিদেরা। আবার সেই ধারার ধারণা ব্যবহার হলো কম্পিউটারের কোড তৈরিতেও।
শেষ পর্যন্ত আমাদের সেই দাবার খেলাটি হয়তো কোনো দিন শেষ হবে না। কিন্তু সেটি নিয়ে গণিতের গল্পেরও তো শেষ নেই!
সূত্র: ১. ইয়ান স্টুয়ার্ট, হাউ টু কাট আ কেক (২০০৬)
২. দ্য চেস রিভিউ, অক্টোবর ১৯৩৮ সংখ্যা, আমেরিকান চেস ফেডারেশন (সম্পাদনা: আল হরোউইৎজ)
৩. ম্যাথ-নেট ডট আরইউ
৪. জঁ-পল আলুশ (২০১৫), ‘থুয়ে, কম্বিনেটরিক্স অন ওয়ার্ডস, অ্যান্ড কনজেকচারস ইন্সপায়ার্ড বাই দ্য থুয়ে-মোর্স সিকোয়েন্স’, জার্নাল দ্য তেওরি দে নঁব্র দ্য বর্দো, খণ্ড ২৭, সংখ্যা ২, পৃষ্ঠা ৩৭৫–৩৮৮।
৫. জঁ-পল আলুশ ও জেফরি শ্যালিট (১৯৯৯), ‘দ্য ইউবিকুইটাস প্রুয়েট-থুয়ে-মোর্স সিকোয়েন্স’, সিকোয়েন্সেস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস, স্প্রিঙ্গার, লন্ডন, পৃষ্ঠা ১–১৬।
৬. দ্য মোর্স সিকোয়েন্স, এনসাইক্লোপিডিয়া অব ম্যাথ
গণিত যেভাবে খাবারের মেনু ঠিক করে দেয়

Source - www.bigganchinta.com ↗