‘গাড়িত উঠছি। এত ব্যথা, শরীর সুবিধার লাগে না। নারী যাত্রীরা আমারে পিছনের সিটে নিয়া যায়। বাচ্চার মাথা বাইর হইয়া গেছে। বাসে নার্স ও ডাক্তার আসনের পর ডাক্তার নাড়ি কাটে। গর্ভফুল আর পড়ে না। পরে বাবুর আব্বু আমারে কোলে ও অটোতে কইরা এক সেন্টারে নিয়া যায়। ফুল বাইর করার পর স্যালাইন দেয়। সুস্থ হইলে বাড়ি ফিরি।’
চলন্ত বাসে প্রসবব্যথা শুরু হওয়ার পর থেকে বাসেই সন্তান প্রসবের এ অভিজ্ঞতার কথা বলছিলেন শেফালি আক্তার। রোববার মুঠোফোনে এই মা প্রথম আলোকে বলেন, ‘ব্যথা শুরুর সঙ্গে সঙ্গে ডরও করছে। তবে চারপাশে মানুষ ছিল বইলা সাহসও পাইছি।’
গত ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শেফালি আক্তার কুমিল্লার লাকসামের বিজরা বাজারে আইদি পরিবহনের একটি বাসের মধ্যেই সন্তান প্রসব করেন। তাঁর স্বামী শাহজাহান গাজী পেশায় অটোচালক। ৬ ও ৪ বছর বয়সী দুই সন্তানসহ চাঁদপুর থেকে কুমিল্লা যাচ্ছিলেন তাঁরা। সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ছিল ডিসেম্বর মাসের শেষের দিকে। তবে সেদিন ভোরে বাসে ওঠার পরই বুঝতে পারেন তাঁর প্রসবব্যথা শুরু হয়েছে। লাকসামের বিজরা বাজারের কাছাকাছি আসতেই বুঝতে পারেন বাচ্চার মাথা বের হয়ে যাচ্ছে। তখন তাঁর স্বামী ও বাসের অন্য কয়েকজন যাত্রীর সহায়তায় বাস থামানো হয়। বিজরা বাজারের ডক্টর’স জোন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের মালিক চিকিৎসক আইরিন আক্তার ও নার্সরা বাসের মধ্যেই সন্তান প্রসব করান।
চলন্ত বাসে প্রসবব্যথা শুরু, ফুটফুটে সন্তানের জন্ম

শেফালি জানান, তাঁর ব্যাগে সন্তান প্রসবের জন্য প্রস্তুতি হিসেবে কিছু কাপড় ছিল। স্বামীর লুঙ্গি ছিল। বাস থেকেও একটি কম্বল দেওয়া হয়। ডাক্তার, নার্স, বাসের চালক, নারীসহ অন্য যাত্রীরা সেদিন সহায়তা না করলে বড় বিপদে পড়তেন উল্লেখ করে শেফালি আক্তার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুঠোফোনেই কথা হলো চিকিৎসক আইরিন আক্তারের সঙ্গে। ডায়াগনস্টিক সেন্টারেই তাঁর চেম্বার। তবে ঘটনার দিন তিনি বাসায় ছিলেন। তখন চেম্বার থেকে নার্সরা তাঁকে জরুরি ভিত্তিতে ফোন দিয়ে বাসের মধ্যে মায়ের সন্তান প্রসবের বিষয়টি জানালে ওই মাকে চেম্বারে নিয়ে আসতে বলেন। তখন নার্সরা জানান, ওই মাকে আনার মতো পরিস্থিতিতে নেই। তখন তিনি নার্সদের কয়েকজনকে আগে চলে যেতে বলেন। তিনি নিজেও দ্রুত তৈরি হয়ে বের হন।
আইরিন আক্তার বলেন, তিনি যখন বাসের ভেতরে ঢোকেন তখন সন্তান প্রসব হয়ে গেছে। তিনি নাড়ি কাটেন। তবে পরিস্থিতি জটিল। গর্ভফুল (প্লাসেন্টা) বের করা সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি বিবেচনায় নবজাতককে কোনোমতে কাপড়ে জড়িয়ে ডায়াগনস্টিক সেন্টারে আনা হয়। রোগীর স্বামী স্ত্রীকে কোলে নিয়ে অটোরিকশা করে প্রায় ৫০০ মিটারের বেশি রাস্তা পাড়ি দিয়ে নিয়ে আসেন। একটি পরিবারের জন্য সেই মুহূর্তটি কতটা কঠিন ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
শেফালি আক্তারের সময় হওয়ার আগেই (৩৩ সপ্তাহ) সন্তান প্রসব হয়েছে উল্লেখ করে চিকিৎসক আইরিন আক্তার বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টারে ওই মাকে আনার পর গর্ভফুল বের করি। ওই সময় গর্ভফুল বের করা না গেলে মা ও বাচ্চার জীবন ঝুঁকির মধ্যে পড়ত।’
ডায়াগনস্টিক সেন্টারে প্রসব করানো বা এমন সেবা দেওয়ার নিয়ম নেই। আইরিন আক্তার তাঁর ফেসবুকেও এ কথাটি লিখেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার সেন্টারে এমন সেবা দিই না আমরা। তবে সেদিনের ঘটনাটি ছিল একটি জরুরি পরিস্থিতি সামাল দেওয়া। মানবিক দায়িত্ববোধের বিষয়ও ছিল।’
অন্য যাত্রীদের মিষ্টিমুখ, ভাড়া ফেরত নেননি তাঁরা
শেফালি আক্তারের বাসে সন্তান প্রসবের ঘটনার সঙ্গে জড়িয়ে গেছেন ৩০ বছর বয়সী ব্যবসায়ী মো. আল মামুন ইমন। ঘটনার দিন তিনি বাসে চালকের পেছনের আসনের যাত্রী ছিলেন। তিনি ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিলে তা ভাইরাল হয়।
মো. আল মামুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চাঁদপুর থেকে বাস ছাড়ার পর জগৎপুর বাজার পার হলে এক পুরুষ যাত্রী চালকের কাছে আশপাশে কোনো হাসপাতাল আছে কি না, জানতে চান। চালক মুদাফরগঞ্জ বাজারের কথা বলেন। তবে ওই যাত্রী আর কিছু বলেননি। বাস বিজরা বাজারের কাছাকাছি আসার পর ওই যাত্রী চিৎকার দিয়ে বাস থামাতে বলেন। চালক বিজরা বাজার স্ট্যান্ড ছাড়া বাস থামানো যাবে না বলে জানান। একটু পরেই ওই যাত্রী আবার এসে বলেন, তাঁর স্ত্রীর সন্তান প্রসব হয়ে যাচ্ছে।
পথশিশুদের নিয়ে কাজ করা মায়ার অঙ্গন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল মামুন জানান, তিনি চালককে দ্রুত বাজারের বাসস্ট্যান্ডে থামতে বলেন। তারপর বাস থেকে নেমে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখেন চিকিৎসক নেই। তখন নার্সদের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে কথা বলে পরিস্থিতি জানালে ওই চিকিৎসক দ্রুত এসে পরিস্থিতি সামাল দেন। এর আগে বাসের পুরুষ যাত্রীদের বাস থেকে নামানো হয়। শুরুতে বাসের চালক এবং সহকারী চিৎকার–চেঁচামেচি করলেও পরে পরিস্থিতি বুঝতে পারেন। চালককে বলা হয় যাত্রীদের ভাড়া ফেরত দিতে হবে না। যাত্রীরা অন্য বাসে করে চলে যাবে। পরে বাস কর্তৃপক্ষই আরেকটি বাসে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে।
মো. আল মামুন বাসে জন্ম নেওয়া ছেলে নবজাতকের একটি ছবি তুলতে পেরেছিলেন। বাবা-মায়ের নাম, পরিচয়, ফোন নম্বর কিছুই নিতে পারেননি। বললেন, ‘ওই মুহূর্তে মাথায় আর কিছু ছিল না, শুধু মা ও সন্তানকে সুস্থ রাখতে হবে, এইটাই মাথায় ছিল।’ তাঁর আরেকটা আক্ষেপ হলো, আর একটু সময় পেলে এই নবজাতকের সুন্দর একটা নাম রাখতে পারতেন।
নবজাতকের মা শেফালি আক্তারের বাবার বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানা এলাকায়। তাঁর বাবা বাচ্চু মিয়া জানালেন, মেয়ে শেফালি ও নাতিরা এখন তাঁর বাড়িতেই আছে। মেয়ের বড় ছেলে (নবম শ্রেণিতে পড়ুয়া) আগে থেকেই তাঁর কাছেই থাকে। জানালেন, বাসে জন্ম নেওয়া নাতির নাম ইসমাইল রাখতে চান তিনি।
ঘটনার দিন মেয়ে ও মেয়ের জামাইয়ের কাছ থেকে ফোনে জানতে পারেন বাসের মধ্যেই সন্তান প্রসব হয়ে গেছে। তারপর তিনি গাড়ি ভাড়া করে বিজরা বাজার যান। সেখানে গিয়ে দেখেন মেয়ে ও নাতি ভালো আছে।
নবজাতকের বাবা শাহজাহান গাজী স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে রেখে আবার চাঁদপুরে গেছেন। মুঠোফোনে তিনি জানান, গুলিশা গ্রামে দাদার ভিটায় পরিবার নিয়ে থাকেন। অটোরিকশা চালান। আর্থিক অবস্থা ভালো না বলে বড় ছেলে নানার বাড়িতে বড় হচ্ছে।
শাহজাহান গাজীর মা অসুস্থ। বাসায় স্ত্রীকে দেখার কেউ নেই, তাই সন্তান প্রসবের জন্য স্ত্রীকে তাঁর বাবার বাড়ি নিয়ে যাচ্ছিলেন সেদিন। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘বিজরা বাজারের কাছাকাছি আসার পর স্ত্রী বলে সে আর পারতেছে না। আমি কী করমু বুঝতে পারতেছিলাম না।’
ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পর কিছু ওষুধ কিনতে হয়, এর বাইরে দুই হাজার টাকা দিতে হয়। আর বাস পরিষ্কার করার জন্য ২০০ টাকা, বাসের লোকদের মিষ্টি খাওয়ানোর জন্য ২৫০ টাকা খরচ করতে হয় উল্লেখ করে শাহজাহান গাজী বলেন, ‘বাসের কয়েকজন নারী যাত্রী ও দুই পুরুষ যাত্রী ভাই সাহায্য না করলে সেদিন কী করতাম, তা জানি না। ডাক্তার ও নার্সরাও আসেন, সবকিছুর জন্য শুকরিয়া।’
শাহজাহান গাজী জানান, চার বছর বয়সে তাঁর এক মেয়ে পানিতে ডুবে মারা গেছে। সেই মেয়ের মায়া ভুলতে পারেন না। এবার চেয়েছিলেন একটি মেয়ে হবে। তবে এবারও ছেলে হয়েছে। এত ঝক্কি–ঝামেলার মধ্যেও ছেলে এখন পর্যন্ত সুস্থ আছে বলে জানালেন তিনি।
আইদি পরিবহনের ব্যবস্থাপক মনির হোসেন ব্যাপারী প্রথম আলোকে বলেন, সেদিন বাসের চালক জয়নাল আবেদীন তাঁকে ফোন করে বিষয়টি জানান। চালক প্রথমে বাস থামাতে ভয় পাচ্ছিলেন। পরে তাঁকে বাস থামিয়ে সার্বিক সহায়তা করতে বলা হয়।
বাসে জন্ম দেওয়া নবজাতকের বাবা-মায়ের সঙ্গে কথা হয়েছে, তাঁদের কিছু উপহার দেওয়া হবে জানিয়ে মনির হোসেন ব্যাপারী বলেন, ‘এই মা ও সন্তান আমাদের পরিবহনে আজীবন ফ্রি চলাচল করতে পারবেন, এমন ঘোষণাও দেব আমরা।’

Source - www.prothomalo.com ↗