সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। প্রায় দফা দফায় দুই ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ বুধবার সকালে ছাতক উপজেলার চরমহল্লা ও পাইগাও গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার চরমহল্লা ও পাইগাও গ্রামের মধ্যে ফুটবল খেলার ফলাফল নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জেরে আজ সকালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুই ঘন্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে জানিয়ে ওসি বলেন, ‘বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
The post
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৫০

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৫০ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗