খেলাপি ঋণ আদায়ে ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে আদালতের বাইরে সমঝোতা করিয়ে দিতে পাঁচটি প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে এসব প্রতিষ্ঠান দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধ মেটাতে সহায়তা করবে। এই তালিকায় জায়গা পেতে আবেদন করেছিল ২৩টি প্রতিষ্ঠান।