সুন্দরবনে ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক, জিম্মি উদ্ধার

সুন্দরবনে মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা এক জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
Source - www.risingbd.com ↗