Bangladesh · 2026-11-29 21:59:13

পাঠ্যপুস্তক এমন হওয়া উচিত, যা স্কুলেই পড়িয়ে শেষ করে দেওয়া যায়

পাঠ্যপুস্তক এমন হওয়া উচিত, যা স্কুলেই পড়িয়ে শেষ করে দেওয়া যায়
শিক্ষাকে অত্যাচারে পরিণত না করে কী করে আনন্দদায়ক করা যেতে পারে, সেই দিকে মনোযোগ দিতে হবে। আর বিদ্যালয় পর্যায়ের পাঠ্যপুস্তক এমন হওয়া উচিত, যা স্কুলেই পড়িয়ে শেষ করে দেওয়া যায়, যাতে গৃহশিক্ষক বা প্রাইভেট টিউটরের কাছে আলাদা করে পড়ার প্রয়োজন না হয়।
‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক এক সুধীজন সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে বিশিষ্টজনেরা এসব কথা বলেন। আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। তখন বদলে যাবে পাঠ্যবইও। এ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের সুধীজনদের নিয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সময় কম থাকায় ২০২৭ সালের পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম নিয়ে তেমন কাজ করা সম্ভব হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, তাঁদের লক্ষ্য ২০২৮ সালের জন্য যেন এখন থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন। ২০২৭ সালের জানুয়ারিতে ক্লাস শুরু হওয়ার আগেই সারা দেশের সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, শিক্ষাকে অত্যাচারে পরিণত না করে কী করে আনন্দদায়ক করা যেতে পারে, সেই দিকে মনোযোগ দিতে হবে।
প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালেবক্তব্যের এক পর্যায়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘এখন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হতে গেলে অনেক মহৎ গুণের অধিকারী হতে হয়। আমাকে ক্ষমা করবেন। যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি আমাদের দেশে উপাচার্য হন। আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। আমি সাপকে খুব ভয় পাই। আর ব্যাঙকে নোংরা মনে করি। সুতরাং এই দুইটার সংস্পর্শে যাওয়া আমার পক্ষ সক্ষম হয়নি।’
শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার কথা বলতে গিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান বলেন, ‘আমাদের পাঠ্যপুস্তক এমন হওয়া উচিত, ওইটুকুই থাকা উচিত, স্কুলেই এটি পড়িয়ে শেষ করে দেব।’
প্রাথমিক ও মাধ্যমিকে খেলাধুলা, সংস্কৃতিসহ চার বই যুক্ত হচ্ছে, কী শেখানো হবেঅনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, এনসিটিবির চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল মাওলা, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ প্রমুখ।
শুরুতে এনসিটিবির কার্যক্রম ও শিক্ষাক্রম নিয়ে আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করেন এনসিটিবির গবেষণা কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আকবর।
যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ

Source - www.prothomalo.com ↗