জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ক্যালেন্ডারে বিকৃত ও ভুল তথ্য থাকার ঘটনায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জনসংযোগ দপ্তরের উপপরিচালক রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. মহিউদ্দিন প্রথম আলোকে জানান, ক্যালেন্ডারে ভুলের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগও প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনিম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ক্যালেন্ডারে বিকৃত ও ভুল তথ্য, এক কর্মকর্তা বরখাস্ত, চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

কীভাবে এবং কার অবহেলায় এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত শনিবার ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মিলনে অংশগ্রহণকারীদের প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।
ওই ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় এক পাশে রাষ্ট্রপতি এবং অন্য পাশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ছাপানো হয়েছে। নিচে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি রয়েছে। ছবিতে থাকা ব্যানারে বিকৃত তথ্য লেখা রয়েছে। এ ছাড়া ব্যানারে বেগম খালেদা জিয়ার ছবির নিচে ভুল ক্যাপশন দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ২০২৭ সালের ক্যালেন্ডারটির সব প্রকার উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিতরণকৃত ক্যালেন্ডারগুলো প্রত্যাহার (ফেরত নেওয়া) করার প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে ও কার অবহেলায় এই অনাকাঙ্ক্ষিত ভুল সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Source - www.prothomalo.com ↗