Bangladesh · 2026-11-29 21:36:46

চট্টগ্রাম পর্ব পেরিয়ে ঢাকায় দুই দল

চট্টগ্রাম পর্ব পেরিয়ে ঢাকায় দুই দল
তুমুল প্রতিদ্বন্দ্বিতা, গোলের রোমাঞ্চ আর জয়ের উল্লাসের মধ্য দিয়ে শেষ হলো ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। নগরের বন্দর স্টেডিয়াম নামে পরিচিত শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আসরে মাঠের লড়াইয়ে সেরা হয়ে ঢাকায় সেমিফাইনালের টিকিট কেটেছে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের ফুটবলের প্রতি ভালোবাসা, দলীয় সংহতি আর সেমিফাইনালে ওঠার আনন্দের গল্পগুলো ফ্রেমবন্দী করা হয়েছে।
জয়ের আনন্দে মাতোয়ারা চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির খেলোয়াড়েরা। সেমিফাইনাল নিশ্চিত হতেই মাঠে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির খেলোয়াড়দের উদ্‌যাপন। বল জালে জড়িয়েই পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়দের উল্লাস। গোলের আনন্দে পোর্ট সিটির এক খেলোয়াড়ের ব্যাকফ্লিপ ডিগবাজি। শেষ চারে ওঠার আনন্দে মাতোয়ারা পোর্ট সিটি
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দল। দুর্দান্ত এক ডাইভে বল আটকে দিলেন সাউদার্ন ইউনিভার্সিটির গোলরক্ষক। মাঝমাঠে বল নিয়ন্ত্রণে নিতে সাউদার্ন ইউনিভার্সিটি ও চিটাগাং— ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির দুই খেলোয়াড়ের দ্বৈরথ। বল কেড়ে নেওয়ার চেষ্টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পোর্ট সিটির খেলোয়াড়দের লড়াই। ম্যাচ চলাকালে চোট পাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক খেলোয়াড়কে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। পোর্ট সিটির আক্রমণ ঠেকাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়ের মরিয়া প্রয়াস। গোলের সুযোগ তৈরির চেষ্টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, বাধা হয়ে দাঁড়িয়েছেন পোর্ট সিটির ডিফেন্ডার।

Source - www.prothomalo.com ↗