কৃত্রিম বুদ্ধিমত্তা, অপতথ্য ও সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেইএন) বাংলাদেশের ১১তম বার্ষিক নেটওয়ার্কিং সম্মেলন। গতকাল শনিবার (২৮ নভেম্বর) ঢাকার বসুন্ধরায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক, গবেষক ও সাংবাদিকেরা অংশ নেন। আলোচনায় গুরুত্ব পায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অনলাইনে অপতথ্যের বিস্তার এবং পরিবর্তিত গণমাধ্যম পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকতা শিক্ষার পাঠ্যক্রম উন্নয়নের বিষয়গুলো।
আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (স্লাস) অধীন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের আয়োজিত সম্মেলনে সহযোগিতা করে ডয়চে ভেলের প্রশিক্ষণ ও উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান ডিডব্লিউ একাডেমি। অর্থায়ন করে জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)।
আইইউবিতে সিজেইএন বাংলাদেশের ১১তম সম্মেলন: সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যতের ওপর জোর

‘পরিবর্তনের মুখে গণমাধ্যম শিক্ষা: বাংলাদেশের সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, অপতথ্য ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে জমা পড়ে ১৪৫টি গবেষণাপত্র। সারসংক্ষেপ থেকে পর্যালোচনার ভিত্তিতে ৩৬টি নির্বাচিত হয়। নির্বাচিত গবেষণাপত্রগুলোর অর্ধেক ঢাকার গবেষকদের। বাকিগুলো চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রাজশাহী ও রংপুরের গবেষকদের।
আইইউবির উপাচার্য অধ্যাপক এম তামিম আনুষ্ঠানিকভাবে গত শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ও আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ইমরান ফিরদৌস। অনুষ্ঠানে বক্তব্য দেন সিজেইএন বাংলাদেশের সভাপতি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহ-উপাচার্য অধ্যাপক জুড ডব্লিউ আর জেনিলো, ডিডব্লিউ একাডেমির এশিয়া ইউনিটের প্রধান সাবিনা ক্যাসাগ্রান্দে।
অধ্যাপক জুড ডব্লিউ আর জেনিলো কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এর প্রভাব সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্ব দেন। সাবিনা ক্যাসাগ্রান্দে বলেন, প্রযুক্তির কারণে ছবি, ভিডিওসহ বিভিন্ন তথ্য বিকৃত করা এবং অপতথ্য ছড়ানো সহজ হচ্ছে, যা গণমাধ্যমের ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন করতে পারে। সাংবাদিকতার চর্চায় এআই পরিবর্তন আনলেও সাংবাদিকদের মৌলিক দায়িত্বের বিকল্প হতে পারে না বলে তিনি উল্লেখ করেন।
অধ্যাপক এম তামিম শিক্ষা ও সমালোচনামূলক চিন্তার মাধ্যমে অপতথ্য বোঝা এবং মোকাবিলার সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানের পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও ডেইলি টাইমস অব বাংলাদেশের সাবেক সম্পাদক এম আবুল কালাম আজাদ। ‘শ্রেণিকক্ষ থেকে সংবাদকক্ষের প্রত্যাশা: কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপতথ্যের যুগে সাংবাদিকতা শিক্ষা’ শীর্ষক প্রবন্ধে তিনি হাতে-কলমে সাংবাদিকতার প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞদের মাধ্যমে এআই বিষয়ে পূর্ণাঙ্গ পাঠ্যক্রম চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
গবেষণাপত্র উপস্থাপন ও প্যানেল আলোচনা
সম্মেলনের প্রথম দিনে (২৭ নভেম্বর) দুটি পর্বে ছয়টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল সংবাদকক্ষে জেনারেটিভ এআইয়ের ব্যবহার, সাংবাদিকতায় এআইয়ের আঞ্চলিক বাস্তবতা, গণমাধ্যম সাক্ষরতা, অপতথ্য মোকাবিলায় দর্শক-পাঠকের সক্ষমতা, সম্পাদকীয় সিদ্ধান্ত ও নৈতিকতা, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রচার এবং শিক্ষার্থীদের এআই ব্যবহারের চর্চা। বিকেলে ‘সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যৎ ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক প্যানেল আলোচনা সঞ্চালনা করেন মমতাজ পারভীন মুমু। এতে অংশ নেন শাহাব উদ্দিন, বেলাল হোসেন, মো. মহিউল ইসলাম এবং প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম।
দ্বিতীয় দিনে কর্মশালা ও পাঠ্যক্রম নিয়ে আলোচনা
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দ্বিতীয় দিনে ডিডব্লিউ একাডেমির বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এতে তাদের ফেলোদের জন্য মোবাইল সাংবাদিকতা, অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা, গঠনমূলক সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং এবং ডিজিটাল নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের সুযোগ নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় দিনে দুটি পর্বে আরও ছয়টি গবেষণাপত্রে উপস্থাপন করা হয়। এসব গবেষণায় তথ্য যাচাই, গণমাধ্যমে লিঙ্গ ও দৃশ্যমানতার উপস্থাপন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও এআই সহযোগী, এআইভিত্তিক পাঠ্যক্রমের প্রস্তুতি, শিক্ষার্থীদের এআই সাক্ষরতা ও ফ্যাক্ট চেকিং দক্ষতা এবং জেনারেটিভ এআই, অপতথ্য ও তথ্যের বিশ্বাসযোগ্যতার বিষয় উঠে আসে।
দুপুরে ‘শ্রেণিকক্ষ থেকে সংবাদকক্ষ: শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংবাদিকতা পাঠ্যক্রম প্রণয়ন’ শীর্ষক কর্মশালা পরিচালনা করেন দ্য ডেইলি স্টারের ডেটা ও অনুসন্ধান বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাইমা ইসলাম।
পরে ‘ডিজিটাল সংবাদকক্ষের উপযোগী পাঠ্যক্রমে উদ্ভাবন’ শীর্ষক দ্বিতীয় প্যানেল আলোচনায় মুশফেকা ইসলামের সঞ্চালনায় অংশ নেন তাবিউর রহমান প্রধান, দিলশাদ হোসেন দোদুল, মো. ফারহাদ উদ্দিন এবং যমুনা টেলিভিশনের জয়েন্ট এডিটর (নিউ মিডিয়া) মোরশেদুজ্জামান হেমু। সম্মেলনের আহ্বায়ক ইমরান ফিরদৌসের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শনিবার বিকেলে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়।

Source - www.prothomalo.com ↗