রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে পাঁচ দিন এবং তাঁর দুই ভাইকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। শায়লা ফারজানা সাবেক অতিরিক্ত সচিব, গণ–অভ্যুত্থানের পর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
রিমান্ডে যাওয়া অপর দুজন হলেন শায়লা ফারজানার ভাই মো. রেজাউল আলম শাহিন (৫৩) ও বুলবুল মিয়া (৪৬)। আজ রোববার তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের পরিদর্শক গোলাম মর্তুজা। শুনানি শেষে আদালত শায়লা ফারজানার পাঁচ দিন এবং অন্য দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ৫ দিন, তাঁর দুই ভাই ৩ দিনের রিমান্ডে

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ড বাতিল করে তাঁদের জামিনের আবেদন করেন। তিনি বলেন, শায়লা ফারজানা একজন সাবেক অতিরিক্ত সচিব। তাঁকে ও অন্যদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। যে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তাতে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। রিমান্ড আবেদনেও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তাঁদের কোনো রাজনৈতিক নথিপত্রও পাওয়া যায়নি। একজন নারী রাত একটার দিকে বিমানবন্দর এলাকায় গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাবেন, তা বিশ্বাসযোগ্য নয়। এ মামলায় তাঁদের রিমান্ড তো দূরের কথা, গ্রেপ্তার দেখানোরও যৌক্তিকতা নেই বলে দাবি করেন তিনি।
অপর দিকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, আসামিরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। তাঁরা দিবাস্বপ্ন দেখছেন। বাংলাদেশে ডিসেম্বর বারবার আসবে, কিন্তু শেখ হাসিনা কখনো ফিরে আসবেন না। শেখ হাসিনা যদি কখনো আসেন, আসামি হয়েই আসবেন। আসামিরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন। তাঁরা নাশকতায় অর্থের জোগানদাতা ও মদদদাতা হিসেবে কাজ করেছেন। তাঁদের ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
ডিবি পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন সদস্য ১৭ নভেম্বর রাতে বিমানবন্দর এলাকায় নাশকতা চালান। এ ঘটনায় ককটেল বিস্ফোরণে চারজন আহত হন। নাশকতামূলক কর্মকাণ্ডে লোকজন জড়ো করা ও অর্থের জোগান দেওয়ার সঙ্গে গ্রেপ্তার তিনজনের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ডিবির আবেদনে বলা হয়েছে, ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বহির্গমন সড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি কয়েকটি মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। তাঁদের উদ্দেশ্য ছিল সরকারবিরোধী কার্যক্রম ও নাশকতা চালিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো।
মনিরুলপত্নী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হলো ককটেল বিস্ফোরণের মামলায়বিস্ফোরণে মো. ইউসুফ আলী (৬২), মো. শাখাওয়াত হোসেন (২৬), মো. নাছিহ উদ্দীন (৩০) ও মো. আনিছুর রহমান (২৫) আহত হন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরা জব্দ করা হয়।
ডিবির আবেদনে আরও বলা হয়েছে, শায়লা ফারজানার স্বামী মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব পালন করেছেন। শায়লা ফারজানা ও তাঁর দুই ভাই নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করেছেন বলে অভিযোগ ডিবির। এ ছাড়া ঢাকা শহরের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য তাঁরা লোকজন একত্রিত এবং অর্থের জোগান দিয়ে আসছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেছেন, বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের সময় অন্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্রে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। শনিবার দিবাগত রাতে শায়লা ফারজানা ও রেজাউল আলম শাহিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে এবং বুলবুল মিয়াকে তাঁর বর্তমান ঠিকানার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার এ মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (২০১৩ সালের সংশোধনী)-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৩-ক, ৪, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, রেজাউল আলম শাহিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানা ও আশুলিয়া থানায় একটি করে হত্যা মামলা রয়েছে। মিরপুর মডেল থানার মামলাটি ২০২৪ সালের ২৮ ডিসেম্বর দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩০২, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ১৪৯, ১২০(খ), ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে আশুলিয়া থানার মামলাটি ২০২৪ সালের ৬ নভেম্বর দায়ের করা হয়। এ মামলাতেও তাঁকে এজাহারনামীয় আসামি করা হয়।

Source - www.prothomalo.com ↗