Bangladesh · 2026-11-29 22:27:15

কিশোরগঞ্জে পরকীয়ার সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

কিশোরগঞ্জে পরকীয়ার সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী
কিশোরগঞ্জ সদর উপজেলার মোরগমহল এলাকায় পরকীয়ার সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ বটি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আহত মিলন মিয়া (৬০) ওই এলাকার মেহর আলী (হাসু ফকির)-এর ছেলে। অভিযুক্ত স্ত্রীর নাম তাসলিমা (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতভর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় তাসলিমা বটি দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মিলন মিয়াকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।

Source - www.bd24live.com ↗