যশোর জেলার বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ও রবিবার সকালে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরের পর বিভিন্ন নাশকতার মামলায় পুলিশ তাঁদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার নাভারন এলাকার শাহাজাহান আলী, শ্রীরামপুরের গোলাম মোর্শেদ তুহিন, যশোর শহরের পুরাতন কসবার ইমামুল ইসলাম রুমান, মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের জাকির হোসেন, দোদাড়িয়া গ্রামের তোফাজ্জেল হোসেন, মুক্তারপুর গ্রামের আবু তাহের, অভয়নগর উপজেলার শরখোলা গ্রামের রাশেদুল ইসলাম রাশু, শার্শা উপজেলার ভবানীপুর পূর্বপাড়ার সোহাগ হোসেন, কন্দবপুর গ্রামের বিপ্লব আহমেদ, কেশবপুর উপজেলার হিজলতলা গ্রামের শাহ জামাল, বায়সা গ্রামের
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ কর্মী আটক

আব্দুস সাত্তার, বরণডালী গ্রামের আব্বাস আলী, সাবদিয়া পূর্বপাড়ার আব্দুর রাজ্জাক সরদার, ইউসুফ বিশ্বাস, ভাল্লুকঘরের কলিম মোড়ল, বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুরের জসিম উদ্দিন, সাদীপুরের মুরাদ হোসেন ও বড়আঁচড়ার আলিম।
Source - www.bd24live.com ↗