টেস্ট সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান টাইগাররা। সেই প্রত্যাবর্তনের জন্য প্রথম ম্যাচেই ভালো শুরুর ওপর গুরুত্ব দিচ্ছেন পেসার তাসকিন আহমেদ। সিরিজের প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করতে পারলে দলের আত্মবিশ্বাস বাড়বে বিশ্বাস করেন এই স্পিড স্টার।