ময়মনসিংহ সদরের চর ভবানীপুর এলাকার একটি মসজিদে ইমামতি করে কোনোমতে সংসার চালান সাদ্দাম হোসেন। অভাবের সংসারে তিন সন্তানের একসঙ্গে অসুস্থতা যেন পাহাড়সম বোঝা হয়ে দাঁড়িয়েছে।