Bangladesh · 2026-11-29 23:28:34

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
২১৭ রানের লক্ষ্য। ২৩.৩ ওভারেই ২ উইকেটে ১৪০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা ‘এ’। লঙ্কানরা সহজেই জিতে যাচ্ছে ধরে নিয়ে যাঁরা টেলিভিশন কিংবা অনলাইনে লাইভ সম্প্রচার বাদ অন্য কিছুতে মন দিয়েছেন তাঁরা ভুল করেছেন।
কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ রাইজিং স্টারসের পাকিস্তান ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ ফাইনালে এরপর যা হয়েছে সেটিকে নাটক বললও কম বলা হয়। টপাটপ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা হয়ে যায় ১৯৮/৯। শ্রীলঙ্কানদের মহাবিপদে ফেলেও সেখান থেকেই জিততে পারল না পাকিস্তান। ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেতকে (৪*) নিয়ে দলকে ১ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান লাহিরু সামারাকুন (১৫*)। শ্রীলঙ্কা জিতল রাইজিং স্টারদের এশিয়া কাপ।
বিস্তারিত আসছে...

Source - www.prothomalo.com ↗