সুমাইয়া শিমুসঅভিনয়শিল্পী মোশাররফ করিম ও সুমাইয়া শিমু একসময় ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিলেন। ‘এফএনএফ’, ‘হাউসফুল’, ‘রেডিও চকলেট’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ক্যারিয়ারের শুরু থেকেই অনেক নাটকে একসঙ্গে কাজ করেছেন এই দুই শিল্পী। এবার প্রথমবারের মতো জুটি হয়ে সিনেমায় অভিনয় করছেন তাঁরা।
সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে আবারও পেয়ে রোববার সন্ধ্যায় প্রথম আলোকে সুমাইয়া শিমু বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। আমাদের বোঝাপড়াও দারুণ। তিনি শিল্পী হিসেবে যেমন ভালো, মানুষ হিসেবেও অমায়িক। একসঙ্গে অভিনয় করতে গিয়ে আগের শুটিংয়ের দিনগুলোর কথা মনে পড়ছে। একসঙ্গে অনেক মজা করতাম, আনন্দ করে শুটিং করতাম।’
সিনেমায় একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম, শিমু ও দীঘিকে। ছবি: চরকির সৌজন্যেএকসময় নাটকে নিয়মিত দেখা যেত এই জুটিকে। পরে অভিনয় থেকে বিরতি নেন সুমাইয়া শিমু। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করছেন তাঁরা, তবে এবার বড় পর্দায়। আগের সেই মোশাররফ করিম আর এখনকার মোশাররফ করিমের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন কি না—এমন প্রশ্নে হেসে ওঠেন শিমু।
মোশাররফ ভাই আগে যেমন আমাকে সারাক্ষণ জ্বালাতেন, এখনো তেমনই: সুমাইয়া শিমু

হাসতে হাসতে শিমু বলেন, ‘মোশাররফ ভাই আগে যেমন আমাকে সারাক্ষণ জ্বালাতেন, এখনো তেমনই। মোশাররফ ভাই একটুও বদলায় নাই। এখনো সেই প্রাণখোলা মানুষই আছেন। শুটিংয়ে আগের মতোই আছেন। সারা জীবনই বিরক্ত করেছেন, এখনো করেন। এটা একসময় ভীষণ মিস করেছি। কারণ, আমি অনেকটা সময় শুটিংয়ের বাইরে ছিলাম। আবার সেই আগের টিমের সঙ্গে শুটিংয়ে ফিরে ভালো লাগছে। আশা করছি আমাদের সিনেমার শুটিংও সুন্দরভাবে এগিয়ে যাবে।’
‘হাউসফুল’ ধারাবাহিকে জুটি ছিলেন মোশাররফ করিম ও সুমাইয়া শিমুসুমাইয়া শিমু জানান, বর্তমানে বরিশালে সিনেমাটির টানা শুটিং করছেন তাঁরা। এরপর যাবেন কুয়াকাটায়। সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম চিত্রনাট্য পাওয়ার পর ভাবছিলাম, কী করব! চরিত্রটি ছিল চ্যালেঞ্জিং, আবার দারুণও। আমি কাজটি করব কি না, তা নিয়ে পরিচালকের সঙ্গে কথা বলি। পরে সিনেমাটি করার সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নেওয়ার পর জানতে পারি, এতে কারা কারা অভিনয় করছেন। তখন মনে হয়েছে, প্রথম সিনেমার জন্য এটি আমার সেরা সিদ্ধান্ত।’
চোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহিসুমাইয়া শিমু। ছবি: প্রথম আলোগত সপ্তাহে শুরু হয়েছে সুমাইয়া শিমুর নতুন সিনেমা ‘যাত্রাবিরতি’র শুটিং। এটি পরিচালনা করছেন কাজী আসাদ। নির্মাতা জানান, উৎসবের সময় মানুষ বন্ধু ও স্বজনদের নিয়ে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসে। সিনেমার গল্পও পারিবারিক ও উৎসবমুখর আবহে গড়ে উঠেছে। তাই রোজার ঈদে মুক্তির উপযুক্ত সময় মনে করছেন তাঁরা।
এর আগে চরকির জন্য ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ ও ‘লাইফলাইন’ চলচ্চিত্র নির্মাণ করেছেন কাজী আসাদ। ‘যাত্রাবিরতি’ তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
‘এফএনএফ’ নাটকের দৃশ্যে মোশাররফ করিম ও শিমু। ছবি: ফেসবুক থেকে

Source - www.prothomalo.com ↗