শহরের একশ্রেণির মানুষের বাস্তুচ্যুতির সঙ্গে অন্য শ্রেণির মানুষের প্রাপ্তির বিষয়টি জড়িয়ে আছে। মানুষকে বাস্তুচ্যুত করা অন্যায্যতার সবচেয়ে নিকৃষ্ট রূপ। যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন। অথচ সংবিধানে মানুষের জীবনের অধিকার নিশ্চিত করা হয়েছে।
রোববার রাজধানীতে আয়োজিত ‘বৈশ্বিক নগর ব্যবস্থায় বেদখলের মাধ্যমে দখল ও সামাজিক নিঃস্বতা: ন্যায্যতার দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা’ শীর্ষক সিম্পোজিয়ামে বক্তারা এ কথা বলেন। ‘আরবান রেজিমস অব ডিসপসেশন ইন দ্য গ্লোবাল সাউথ: আ নিউ ডিবেট’ শীর্ষক বই প্রকাশ উপলক্ষে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। বাঙলার পাঠশালা ফাউন্ডেশন ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। বইটির সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লিপন মণ্ডল ও ডেভিড এল ব্রান্সমা। বইটি প্রকাশ করেছে ব্রিল।
শহরে যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন

অনুষ্ঠানে অর্থনীতিবিদ সেলিম জাহান বলেন, নগরের একশ্রেণির মানুষের বাস্তুচ্যুতির সঙ্গে অন্য শ্রেণির মানুষের প্রাপ্তির বিষয়টি জড়িয়ে আছে। এটি মূলত রাজনৈতিক অর্থনীতির বিষয়। ফলে বাস্তুচ্যুতির প্রশ্নটি সামাজিক ন্যায্যতার সঙ্গেও সম্পর্কিত। মানুষকে বাস্তুচ্যুত বা নিঃস্ব করা অন্যায্যতার সবচেয়ে নিকৃষ্ট রূপ। একই সঙ্গে এটি মানবাধিকার লঙ্ঘনেরও গুরুতর উদাহরণ।
বইটি প্রসঙ্গে সেলিম জাহান বলেন, নগরের মানুষের বাস্তুচ্যুতির বিষয়টি বোঝার জন্য বইটিতে তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। এদিকটি ইতিবাচক।
জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন শহরের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের অসহায়ত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন। কিন্তু এ নিয়ে তেমন কোনো প্রতিবাদ বা বিক্ষোভ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে সরকার ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়, তবে ক্ষতিপূরণ দিতে পারে—এমন বিধান রয়েছে। অথচ সংবিধানে মানুষের জীবনের অধিকার নিশ্চিত করা হয়েছে। জীবিকার অধিকারও এর অংশ। হাইকোর্ট ও আপিল বিভাগ বিভিন্ন সময়ে দেওয়া রায়ে বিষয়টি স্পষ্ট করেছেন।
প্রাতিষ্ঠানিক বেদখল নিয়ে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, বেদখল শুধু জমি বা সম্পত্তি হারানোর ঘটনা হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা, রাজনৈতিক স্বার্থ, পুঁজির সম্প্রসারণ এবং প্রশাসনিক ব্যবস্থার সম্পর্ক রয়েছে।
সিম্পোজিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক আমেনা মহসীন, বাঙলার পাঠশালার সভাপতি আহমেদ জাভেদ প্রমুখ। এতে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।

Source - www.prothomalo.com ↗