ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসকদের দায়িত্ব পালনে অনিয়ম, ওষুধ বিতরণের স্লিপে অসংগতি এবং প্যাথলজি বিভাগের টেস্ট কিটের হিসাবে গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।