Bangladesh · 2026-11-30 01:10:59

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
২১৭ রানের লক্ষ্য। ২৩.৩ ওভারেই ২ উইকেটে ১৪০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা ‘এ’। লঙ্কানরা সহজেই জিতে যাচ্ছে ধরে নিয়ে যাঁরা টেলিভিশন কিংবা অনলাইনে লাইভ সম্প্রচার বাদ দিয়ে অন্য কিছুতে মন দিয়েছিলেন, তাঁরা ভুল করেছেন।

কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ রাইজিং স্টারসের পাকিস্তান ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ ফাইনালে এরপর যা হয়েছে, সেটিকে নাটক বললেও কম বলা হয়। টপাটপ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা হয়ে যায় ১৯৮/৯। শ্রীলঙ্কানদের মহাবিপদে ফেলেও সেখান থেকেই জিততে পারল না পাকিস্তান। ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেতকে (৪*) নিয়ে দলকে ১ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান লাহিরু সামারাকুন (১৫*)। ৪১.৩ ওভারে সফল রান তাড়া শেষে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ‘এ’।

নিশান মাদুশকার ব্যাটে ভর করে সহজ জয়ের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা ‘এ’। ৮০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী অধিনায়ক পবন রত্নায়েক (৩০) যখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, বোঝার উপায় ছিল না কী নাটক জমিয়ে রেখেছে এই ম্যাচ। পাকিস্তানি বাঁহাতি রিস্ট স্পিনার রত্নায়েকেকে ফেরানোর দুই বল পরই বিদায় করেন নিপুণ ধনাঞ্জয়াকে।

চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলঙ্কার উদ্‌যাপন
এরপর ১৭৬ রান তুলতেই লঙ্কানরা আরও ২ উইকেট হারালেও মাদুশকা ছিলেন ভরসা হয়ে। ৩৬তম ওভারে সেই মাদুশকাকে উইকেটকিপারের গ্লাভসবন্দী করালেন পেসার আহমেদ দানিয়াল। ৯৫ বলে ৮৭ রান করা মাদুশকার বিদায়ে লঙ্কানদের স্কোর হয়ে যায় ১৯৮/৭। পরের ওভারে আরেক পেসার আলী রাজা চার বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে ১৯৮/৯ বানিয়ে দেন স্কোরটাকে।

মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা
এরপর পাকিস্তান ‘এ’ দলকে হতাশ করা সামারাকুন-সানকেত জুটি।

এর আগে পাকিস্তানের ৯ উইকেটে তোলা ২১৬ রানের ইনিংসে সর্বোচ্চ ৬০ রান করেন সাহজাইব খান।

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’
The post রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗