রাজধানীর মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।
ঢাকার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মিরপুর ১১ নম্বর সেকশন এলাকার নাভানা ভবনের সামনে একটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে মিরপুরে সাংবাদিকদের আবাসিক এলাকার সামনের সড়কে।
ওসি জালাল উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার