তিস্তা চরের ৫০০ শিক্ষার্থীর সঙ্গে খাবার ও স্বাস্থ্যসেবা নিয়ে দিন কাটালেন কর্মকর্তারা

নদীভাঙন, দারিদ্র্য আর যাতায়াতের নানা প্রতিবন্ধকতায় তিস্তা চরের মানুষের জীবন যেন প্রতিনিয়ত এক কঠিন সংগ্রাম। বর্ষায় জলের তোড়ে ঘরবাড়ি হারালেও শুষ্ক মৌসুমে ধু-ধু বালুচরে নতুন করে বাঁচার স্বপ্ন বোনে এখানকার মানুষ। সেই চরের কোমলমতি শিক্ষার্থীদের মুখে একটুখানি হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
Source - www.risingbd.com ↗