Bangladesh · 2026-11-04 23:15:00

অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন

অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন
বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় পরকীয়ার অভিযোগ উঠেছিল দক্ষিণ কোরিয়ার র‍্যাপার ইয়াং হং-ওনের বিরুদ্ধে। এবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্ত্রী মডেল ওন হিউন-জুর সঙ্গে বিয়ের সব ছবি মুছে দিয়েছেন তিনি। এ ঘটনায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত ১৮ অক্টোবর বিয়ে করেন ইয়াং হং-ওন ও ওন হিউন-জু। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। ২০২৪ সালে এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান।
বিয়ের পাঁচ দিন পরই ইয়াং হং-ওনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি অন্য এক নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। ইয়াংয়ের সংস্থা এপি অ্যালকেমি ওই নারীর সঙ্গে তাঁর মোটেলে যাওয়ার বিষয়টি স্বীকার করে। তবে তাঁদের মধ্যে কোনো অনৈতিক শারীরিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক ছিল না বলে দাবি করে সংস্থাটি। এক অভিযোগকারী অর্থ দাবি করেছিলেন এবং মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করে তারা। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
ঘনিষ্ঠ দৃশ্যে বিতর্ক থেকে প্রেম–বিচ্ছেদ, সাড়া ফেলেছিলেন নতুন পরিচয়েওএদিকে মঙ্গলবার ইয়াং হং-ওনের সামাজিক মাধ্যমে দেখা যায়, স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো ছবিই আর নেই। এর আগে বিয়ের ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনও মুছে ফেলেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, ‘হিউন-জু, আমি তোমাকে ভালোবাসি। এখনো মনে হচ্ছে, আমি যেন চনহো-দংয়ের কোনো মোটেলে ঢুকছি।’ এবার ছবিগুলোও সরিয়ে দিয়েছেন তিনি। তবে সেপ্টেম্বরে বিয়ের ফটোশুটের প্রস্তুতির সময় ওনের একটি ছবি এখনো তাঁর অ্যাকাউন্টে রয়েছে।
অভিযোগ সামনে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষ্ক্রিয় ওন হিউন-জু। নিজের আগের সব পোস্টও মুছে দিয়েছেন তিনি। দুজনই একে অপরকে আনফলো করেছেন।
গত শনিবার ড্রেকের ‘ডব্লিউএনবিএ’ গানটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন ইয়াং। গানটির কথায় দূরত্ব তৈরি হওয়া, কিন্তু সহজে সম্পর্ক শেষ করতে না পারার ইঙ্গিত রয়েছে। এটা নিয়েও তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
কোরিয়া টাইমস অবলম্বনে

Source - www.prothomalo.com ↗