অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামুন রহমানকে সভাপতি করে গঠিত এই কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।