বিশ্বের ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে এসব দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া কোনো ছাড়পত্র দেওয়া যাবে না।