অ্যান্টিগুয়া ও বারবুডা সরকারের আয়োজনে এবং বাংলাদেশ, গায়ানা, আয়ারল্যান্ড ও নাইজেরিয়া সরকারের সহআয়োজনে বৈশ্বিক চোখের স্বাস্থ্য সম্মেলন (গ্লোবাল সামিট ফর আই হেলথ) অনুষ্ঠিত হয়েছে। অ্যান্টিগুয়া ও বারবুডায় গত সোমবার সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত অনলাইনের মাধ্যমে ওই সম্মেলনে যোগ দেন। বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কর্মরত ফরিদা ইয়াসমিন ও ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন।

The post অ্যান্টিগুয়া ও বারবুডায় গ্লোবাল সামিট ফর আই হেলথ অনুষ্ঠিত appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.