Bangladesh · 2026-11-05 04:36:39

সহজে ঘরেই তৈরি করুন ক্রিসপি ফিশ স্ট্রিপস

সহজে ঘরেই তৈরি করুন ক্রিসপি ফিশ স্ট্রিপস
উপকরণ: যেকোনো বড় মাছের টুকরা- ৮-১০টি, কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া- আধা চা চামচ, মরিচের গুঁড়া- আধা চা চামচ, লবণ- স্বাদমতো, চিলি ফ্লেক্স- আধা চা চামচ, আদা বাটা- আধা চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, ভাজা ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ, লেবুর রস- ২ চা চামচ, তেল- পরিমাণমতো।

প্রণালি: মাছ ধুয়ে কাটা ছাড়িয়ে স্ট্রিপসের মতো করে টুকরা করে নিন। এবার তার সঙ্গে সব মসলা দিয়ে ভালো করে মেখে নিন। শেষে কর্নফ্লাওয়ার মেশাবেন। ফ্রাইপেনে তেল গরম করে তাতে মাছের টুকরাগুলো দিয়ে সোনালি করে ভেজে তুলুন। চুলার আঁচ বেশি বাড়িয়ে দেবেন না, তাতে বাইরে থেকে পুড়ে গেলেও ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয় না। হয়ে গেলে ফিশ স্ট্রিপসগুলো তুলে কিচেন টিস্যুর ওপর ছড়িয়ে দিন। এতে বাড়তি তেল ঝরে যাবে। এবার পছন্দ অনুযায়ী সসের সঙ্গে পরিবেশন করুন।

The post সহজে ঘরেই তৈরি করুন ক্রিসপি ফিশ স্ট্রিপস appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗