আলোচিত সিরিজ ‘ফেউ’ ফিরছে পূর্ণাঙ্গ হয়ে। সিরিজটির নাম ‘ফেউ কমপ্লিট সাগা’। মরিচঝাঁপিতে ঘটে যাওয়া ঐতিহাসিক ও মর্মান্তিক গণহত্যার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি।
গল্পটি মূলত বাংলাদেশিদের বীরত্বগাথা। যেখানে সাধারণ জনগণের প্রতিনিধি হয়ে ওঠে রহস্য পুরুষ মার্শাল। অন্যদিকে তরুণ ড্যানিয়েল ভিনদেশী এজেন্টদের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সুন্দরবনের গহীনে পেঁচানো সাপের মতো সেই দুনিয়ায় এক মহাকাব্যিক জগতে চিত্রায়িত হয়েছে পুরো সিরিজের শুটিং। সত্যের অনুপ্রেরণায় ফিকশনাল-এ গল্প লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান, রোমেল রহমান এবং চিত্রনাট্য করেছেন সুকর্ন সাহেদ ধীমান, সিদ্দিক আহমেদ।
প্রেক্ষাপট এবং স্থানীয়-আন্তর্জাতিক রাজনীতির মিশেলে গড়ে ওঠা এই রহস্যঘন গল্পের চূড়ান্ত পরিণতি মিলবে এবারের সিজনে। প্রথম সিজন শেষে সবচেয়ে বড় প্রশ্ন ছিলÑ সুনীল কি আদৌ বেঁচে আছেন, নাকি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে মারা গেছেন? একই সঙ্গে সুন্দরবনের মৌয়াল থেকে জলদস্যু বাহিনীর সর্দারে পরিণত হওয়া মার্শাল (মোস্তাফিজুর নূর ইমরান) কি পারবে অধিকার আদায় করতে?
অবশেষে আসছে আলোচিত সিরিজ ‘ফেউ কমপ্লিট সাগা’

‘ডুমুরঝাপি–এর মানুষগুলো কী আশ্রয় পাবে? ’ ‘ফেউ কমপ্লিট সাগা’–তে এগুলোর উত্তর ছাড়াও একটি নির্দিষ্ট জনপদের ভূরাজনীতির নানা বিষয় পরিষ্কার হতে পারে বলে জানান সিরিজটির নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান। ৯ পর্বের সিরিজটি চরকিতে মুক্তি পাচ্ছে ১১ নভেম্বর রাত ১২টায়। ৩ নভেম্বর রাতে মুক্তি পেয়েছে সিরিজটির টিজার।
যেখানে ইংরেজিতে কিছু কথা বলতে শোনা যায়, যার বাংলা করলে হয় এমন, ‘আমি তোমাকে আগেই বলেছিলাম, জঙ্গলের একটা নিজস্ব নিয়ম–আইন রয়েছে। সেটা ভাঙলে, তাকে সমস্যার সম্মুখিন হতে হয়। ’ সংলাপ এবং দৃশ্যের বুননে টিজারটি দর্শকদের কাছে হয়ে উঠেছে উপভোগ্য। নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান বলেন, ‘প্রথম সিজনে আমরা গল্পটির ভিত্তি ও ইতিহাস খুব বিশদভাবে তৈরি করেছিলাম।
এবার গল্পটি একটি পূর্ণাঙ্গ অবয়ব পাচ্ছে। ‘ফেউ কমপ্লিট সাগা’ দেখলে দর্শক পুরো গল্পটি একেবারে স্পষ্টভাবে বুঝতে পারবেন। এমনকি যারা প্রথম সিজনটি দেখেননি, তারাও এটি দেখলে কোনো অসম্পূর্ণতা বোধ করবেন না। বলতে গেলে, আলাদা করে প্রথম সিজন বলে আর কিছু থাকছে না; ‘ফেউ কমপ্লিট সাগা’-ই ফেউয়ের আসল ও পূর্ণাঙ্গ গল্প।
’ ‘ফেউ কমপ্লিট সাগা’-তে অন্যতম মূল আকর্ষণ হিসেবে থাকছে সুনীল ও মার্শাল চরিত্রটির পরিণতি। চরিত্র দুটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মোস্তাফিজুর নূর ইমরান। চরিত্রটি নিয়ে নূর ইমরান বলেন, ‘মার্শাল চরিত্রটি একজন প্রকৃত সংগ্রামীর প্রতিচ্ছবি। তার লুক, পোশাক, শারীরিক ভাষা ও আচরণে দারুণ একটি গভীরতা রয়েছে।
পুরো কাজটির অভিজ্ঞতা ছিল দারুণ। অবশেষে দর্শক পুরো গল্পটা দেখতে পাবেন এবং এটি দেখার পর তারা আসল রোমাঞ্চটা উপভোগ করতে পারবেন বলে আশা করছি। ’ সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈ, এ কে আজাদ সেতু প্রমুখ।
The post অবশেষে আসছে আলোচিত সিরিজ ‘ফেউ কমপ্লিট সাগা’ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗