বলিউডে শ্রদ্ধা কপুর মানেই এখন বক্স অফিসে সাফল্যের জোয়ার। গত বছর প্রায় ৮৭৫ কোটি টাকার মেগা ব্লকবাস্টার হিট স্ত্রী ২ উপহার দেওয়ার পরও হঠাৎ কেন লম্বা বিরতি নিলেন অভিনেত্রী?
কোটি কোটি টাকার অফারের বন্যা বয়ে যাওয়া সত্ত্বেও কেন নতুন কোনও সিনেমার চুক্তিপত্রে সই করছিলেন নাÑভক্তদের মনে দানা বাঁধা এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন খোদ অভিনেত্রী নিজেই। সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক মজাদার প্রশ্ন-উত্তর পর্বে এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। চলচ্চিত্র দুনিয়ার প্রচলিত নিয়ম হল, একটা বড় হিট সিনেমা উপহার দেওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী সিনেমার জন্য নতুন চুক্তি ও সাইনিং অ্যামাউন্ট পকেটে পুরে ফেলা।
কিন্তু সেই প্রচলিত পথে না হেঁটে সম্পূর্ণ উল্টো রাস্তা বেছে নিয়েছেন শ্রদ্ধা। অনুরাগীদের সঙ্গে আড্ডায় তিনি জানান, ‘স্ত্রী ২’-এর অবিশ্বাস্য সাফল্যের পর তার কাছে আকর্ষণীয় কাজের এবং মোটা অঙ্কের প্রস্তাবের কোনও কমতি ছিল না। কিন্তু তিনি তখনই মনস্থির করে নিয়েছিলেন, যতক্ষণ না মনের মতো পারফেক্ট কোনও চিত্রনাট্য বা গল্প তার হাতে আসছে, ততক্ষণ তিনি তাড়াহুড়ো করে কোনও সিনেমাতে হাত দেবেন না।
বলিউডে লম্বা বিরতি কেন নিলেন শ্রদ্ধা কপুর?

নিজের সেই জেদ ধরে রাখার সময়ের কথা মনে করে শ্রদ্ধা জানান, মনকে তখন একটাই কথা বুঝিয়েছিলেনÑধৈর্য ধরতে হবে, কোনওভাবেই হড়বড় করলে চলবে না। আজ পেছনের দিকে তাকিয়ে নিজের সেই সঠিক সিদ্ধান্ত ও ধৈর্যের কথা ভেবে দারুণ গর্ববোধ করেন তিনি। পাশাপাশি, ক্যারিয়ার গড়তে গিয়ে বিভ্রান্তির মুখে পড়া তরুণ প্রজন্মের মেয়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে তিনি বলেন, ক্যারিয়ারে হাজারো বিভ্রান্তি এলেও সবসময় মনের ভেতরের ইনস্টিন্ট বা নিজস্ব অন্তরাত্মার কথাই শোনা উচিত।
অপেক্ষা করাটা হয়তো মাঝে মাঝে অত্যন্ত কঠিন ও হতাশার হয়, তবুও নিজের বিশ্বাসের জায়গা থেকে এক চুলও সরে না আসাই আসল বুদ্ধিমত্তার কাজ। অবশেষে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন শ্রদ্ধা কাপুর। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার বহু প্রতীক্ষিত ‘ইথা’সিনেমা।
The post বলিউডে লম্বা বিরতি কেন নিলেন শ্রদ্ধা কপুর? appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗