সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেবাগ্রহীতাদের বিবিধ ফি ও চার্জ আদায়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গতকাল বুধবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর ও হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আরিফ আহমেদ খান।
The post কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

Source - bangladeshdiplomat.com ↗