চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত এক গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ফেদে ভালভের্দে।