Bangladesh · 2026-11-05 08:59:32

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
শুভ সকাল। আজ ৫ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আল–সাইদ
আবদুল আল-সাইদযুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী আবদুল আল–সাইদ রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে যাচ্ছেন তিনি। আল–সাইদ তাঁর প্রতিদ্বন্দ্বী রজার্সকে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন। বিস্তারিত পড়ুন...
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পরীমণিব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমানের আদালত এ আদেশ দেন। বিস্তারিত পড়ুন...
জানুয়ারিতে বাংলাদেশে আসতে রাজি ভারত
ভারত ক্রিকেট দল সর্বশেষ বাংলাদেশ সফর করেছে ২০২২ সালেআগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে তিন ওয়ানডে ও তিন টি–টুয়েন্টির অপেক্ষমাণ সিরিজটি খেলতে বাংলাদেশে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে জানুয়ারি মাসের প্রথম ভাগে সিরিজ খেলার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে বলে বিসিবির একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে। বিস্তারিত পড়ুন...
দেশেই ভ্যানিলার চাষ শুরু, বিশ্ববাজারে এক কেজির দাম ৩০ হাজার টাকা
যশোরের চৌগাছা থানার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামে ভ্যানিলা বাগান করেছেন উদ্যোক্তা মো. সারোয়ার হোসেন। সেই বাগানের একটি গাছে ঝুলে আছে ভ্যানিলা ফলদেশেই এখন ভ্যানিলার বাণিজ্যিক উৎপাদনের চেষ্টা চলছে। ২০১৯ সালে বগুড়ায় অনেকটা শখের বশে পরীক্ষামূলকভাবে ভ্যানিলার চাষ শুরু হয়। এখন ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, রংপুর, দিনাজপুর, সিলেট, পার্বত্য চট্টগ্রামসহ কয়েকটি স্থানে ভ্যানিলা চাষ করছেন উদ্যোক্তারা। এখনো বাণিজ্যিক উৎপাদনে যেতে পারেননি চাষিরা। বর্তমানে বিশ্ববাজারে এক কেজি ভ্যানিলা ২৫০ ডলারের (৩০ হাজার টাকা) আশপাশে বিক্রি হচ্ছে। বিস্তারিত পড়ুন...
অবশেষে ট্রাম্পবাদের মরণঘণ্টা বাজল
তেহরানে সাবেক মার্কিন দূতাবাসের সামনে আয়োজিত এক সমাবেশে একজন ইরানি নাগরিককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। ৪ নভেম্বর, ২০২৬ট্রাম্পের মূল শক্তি ছিল রিপাবলিকান সমর্থকদের ওপর তাঁর অন্ধ প্রভাব—যার কারণে ভোটাররা তাঁকে চোখ বন্ধ করে অনুসরণ করত। মঙ্গলবার রাতের ডেমোক্র্যাটদের জয়ের ব্যবধান যদি কোনো সংকেত হয়, তবে ভোটাররা আর তাঁকে আগের মতো অনুসরণ করছেন না। বিস্তারিত পড়ুন...

Source - www.prothomalo.com ↗