২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ আজ বৃহস্পতিবার অনলাইনে শুরু হয়েছে। শিক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ২০২৬।
গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ড ফরম পূরণের বিস্তারিত জানিয়েছে। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে যাঁরা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় ব্যতীত) হয়েছেন, তাঁদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হবে।
এ পরীক্ষায় কারা অংশ নিতে পারবেন
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, যেভাবে করবেন

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে যেভাবে ফরম পূরণ
পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে।
২. সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।
৩. নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকার প্রিন্ট নিতে হবে।
৪. প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।
৫. এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
৬. নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তনফরম পূরণ কবে শুরু
৫ থেকে ৯ নভেম্বর ২০২৬ অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬।
পরীক্ষার ফি কত
তত্ত্বীয় প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্র ফি ৪৫০ টাকা।
শিক্ষার্থীরা যেভাবে ফি জমা দেবেন
পরীক্ষা সব ফি শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে না।
নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও অন্য কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমার কাজ সম্পন্ন করতে হবে।
* বিস্তারিত দেখুন এখানে

Source - www.prothomalo.com ↗