Bangladesh · 2026-11-05 11:11:32

আদমদীঘির নসরৎপুর ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

আদমদীঘির নসরৎপুর ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা
স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলার সাঁওইল হাট-বাজারের বিভিন্ন চায়ের দোকান, সবজির দোকানসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

পাশাপাশি দোয়া চেয়ে লিফলেট বিতরণের মাধ্যমে নিজের প্রার্থিতা জানান দেন নসরৎপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও নসরৎপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম সুলতান মাহমুদ চঞ্চল। দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এসএম সুলতান মাহমুদ চঞ্চল আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নসরৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে দলমত-নির্বিশেষে সবার ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, নসরৎপুর ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, ডা. ছাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জিয়া তালুকদার, আজাদুল ইসলাম, নজরুল ইসলাম, বিপু, যুব নেতা মুরাদ হোসেন, ছাত্রনেতা জয়, সাব্বির হোসেন, হানজেলা-সহবিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

The post আদমদীঘির নসরৎপুর ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗