বাংলার প্রকৃতি যখন শীতের আগমনী সুরে মুখর, এমনই এক সময়ে জন্ম নিয়েছিলেন উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা চিত্তরঞ্জন দাস। আজ ৫ নভেম্বর তার জন্মদিন। মানুষের ভালোবাসায় তিনি অমর হয়ে আছেন ‘দেশবন্ধু’ উপাধিতে।