Bangladesh · 2026-11-05 13:39:52

আজ খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফরে যাচ্ছেন আজ। খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে প্রথমে বাগেরহাটের মোংলা পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশনের’ চুক্তি সই এবং দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

পরে খানজাহান আলী (র.)-এর মাজার জিয়ারত শেষে খুলনায় যোগ দেবেন নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের থমকে থাকা শিল্প ও অর্থনীতি আবারও গতি ফিরে পাবে বলে আশা করছেন খুলনাবাসী। তাঁর সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে সেখানে।

The post আজ খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান appeared first on
Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗