Bangladesh · 2026-11-05 15:22:14

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন তিনি।

মোংলায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশনের’ চুক্তি সই এবং দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে খানজাহান আলী (র.)-এর মাজার জিয়ারত শেষে খুলনায় যোগ দেবেন নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে।

নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের থমকে থাকা শিল্প ও অর্থনীতি আবারও গতি ফিরে পাবে বলে আশা করছেন খুলনাবাসী। তার সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে সেখানে।

The post মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗