পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামের দশম শ্রেণির এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের একটি পানের বরজের পাশের নালা (‘বেড়’) থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসরাত জাহান যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে এবং সুবিদখালী র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলে বের হয় যুথি। প্রতিদিন দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে সে বাড়ি ফিরলেও সেদিন আর ফেরেনি।
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর দশম শ্রেণির স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

নির্ধারিত সময়ে সে বাড়ি না ফেরায় তার মা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে শিক্ষকরা জানান, যুথি সেদিন স্কুলে যায়নি। এরপর থেকেই স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে শুরু করেন। নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, নিখোঁজের পর তাদের বাড়ির মমতাজ নামের এক নারী পানের বরজের পাশে যুথির জুতা দেখতে পান। পরে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশের নালার ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হয় এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর দশম শ্রেণির স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗