ফরিদপুর সদর উপজেলার বড় মাধবপুরে মো. দেলোয়ার হোসেন পারভেজ খাঁ (৪১) নামে এক ব্যক্তির চোখ উপড়ে, হাত-পা ভেঙে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে। গত ১ নভেম্বর (রবিবার) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।