শাকিব খানের নতুন নায়িকা হিসেবে আলোচনায় এসেছেন পাকিস্তানের অভিনেত্রী কিনজা হাশমি। শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ তাঁর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানি তারকা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও হিমেল আশরাফের সিনেমাটির ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে খবরটি। কিন্তু কে এই কিনজা? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-
১৯৯৭ সালের ৭ মার্চ পাকিস্তানের লাহোরে জন্ম কিনজা হাশমির। ছোটবেলা থেকেই বিনোদনজগতের প্রতি আগ্রহ ছিল তাঁর। অভিনয়ে আসার আগে কাজ করেছেন মডেল ও রেডিও উপস্থাপক হিসেবে। টেলিভিশনের বিজ্ঞাপনেও দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মাত্র ১৭ বছর বয়সে পেশাদার বিনোদনজগতে পথচলা শুরু করেন কিনজা। ২০১৪ সালে পাকিস্তানের টেলিভিশন ধারাবাহিক ‘আধুরা মিলন’-এ অভিনয়ের মধ্য
শাকিবের পাকিস্তানি নায়িকা কিনজা হাশমিকে নিয়ে ১০ তথ্য

দিয়ে পর্দায় অভিষেক হয় তাঁর। নাটকটিতে নায়াব চরিত্রে অভিনয় করেন তিনি। শুরুটা খুব বড় পরিসরে না হলেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে থাকেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেকিনজার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ বাঁক ২০১৮ সালে। সে বছর হুম টিভির জনপ্রিয় ড্রামা ‘ইশক তামাশা’য় রুশনা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। চরিত্রটি ছিল নেতিবাচক। পর্দায় এমন একটি জটিল চরিত্র ফুটিয়ে তোলার জন্য প্রশংসা পান কিনজা। এ অভিনয়ের সুবাদে হুম অ্যাওয়ার্ডে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পেয়েছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেএরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি কিনজা হাশমিকে। ‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শাব’, ‘দালদাল’, ‘মোহাব্বত তুম সে নাফরাত হ্যায়’সহ বেশ কিছু আলোচিত ড্রামায় অভিনয় করেন। প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে২০২২ সালে ‘দিল আওয়াইজ’ ড্রামায় নামভূমিকায় অভিনয় করে আবারও আলোচনায় আসেন অভিনেত্রী। একই বছর ‘হুক’ ও ‘রুপোশ’-এর মতো কাজেও দেখা যায় তাঁকে। ২০২৩ সালে ‘মেরে বন জাও’ নাটকে আজমিয়া চরিত্রে অভিনয় করেন। এতে সাইবার বুলিংয়ের মতো সামাজিক বিষয়ও উঠে এসেছিল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে টেলিভিশনে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও কাজ শুরু করেন কিনজা। ২০২২ সালে টেলিফিল্ম ‘রুপোশ’-এ জোনাইরা চরিত্রে অভিনয় করেন। পরে ‘কাট্টার করাচি’সহ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে তবে কিনজার অভিনয়জীবনের বড় অংশজুড়েই রয়েছে টেলিভিশন। পাকিস্তানের হুম টিভি, জিও এন্টারটেইনমেন্ট ও এআরওয়াই ডিজিটালের মতো চ্যানেলে প্রচারিত নাটকে কাজ করেছেন। এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৩০টির বেশি নাটকে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে তাঁর। ২০২৫ সালে ‘শিরিন ফরহাদ’এবং ২০২৬ সালে ‘ফারায়েব’ ও ‘লিডার’-এর মতো কাজেও যুক্ত হয়েছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে২০১৯ সালে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন, সাফল্য ও ব্যক্তিগত ভাবনা নিয়ে কথা বলেছিলেন কিনজা। তাঁর কাছে সাফল্যের অর্থ শুধু জনপ্রিয়তা নয়। কঠোর পরিশ্রম, ধৈর্য ও মা-বাবার দোয়া—এই তিনটিকে সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান মনে করেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেকিনজার ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যে আলোচনা হয়। বিশেষ করে বিয়ে ও বাগ্দান নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। ২০১৯ সালের সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মজার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে‘অনন্ত ভালোবাসা’ থেকে ‘রকস্টার’, ২৭ বছর পরও শীর্ষে শাকিব খানকিনজার ভাষ্য অনুযায়ী, তাঁকে নিয়ে একসময় সংবাদমাধ্যমে বাগ্দান এবং বিয়ের খবর ছড়িয়ে পড়েছিল। অথচ সেগুলোর কোনোটিই সত্য ছিল না। এসব গুঞ্জনকে হাস্যকর বলেই উল্লেখ করেছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না তিনি। বরং নিজের কাজ, পরিবার ও ভক্তদের সঙ্গে যোগাযোগকেই বেশি গুরুত্ব দেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিক হিসেবে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগকে দেখেন কিনজা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
Source - www.prothomalo.com ↗