পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই দিন নিখোঁজের পর এক স্কুলছাত্রীর (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয়। নির্ধারিত সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজখবর নিতে শুরু করেন। বিকেলে বিদ্যালয়ে খোঁজ নিলে শিক্ষকেরা জানান, সে পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে উপস্থিত হয়নি। এরপর তারা মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
জুতার সূত্র ধরে খোঁজ, বাড়ির পাশে ডোবায় নিখোঁজ ছাত্রীর মরদেহ

গত মঙ্গলবার তাঁর (বাবা) মেয়ে নিখোঁজ হওয়ার পর বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির কাছেই মেয়ের একটি জুতা পান। আজ বৃহস্পতিবার সকালে ওই জুতা পাওয়ার স্থানসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন তাঁরা। পরে পাশের একটি জলাশয়ে মেয়ের মরদেহ দেখতে পান।ছাত্রীর বাবা বলেন, গত মঙ্গলবার তাঁর মেয়ে নিখোঁজ হওয়ার পর বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির কাছেই মেয়ের একটি জুতা পান। আজ বৃহস্পতিবার সকালে ওই জুতা পাওয়ার স্থানসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন তাঁরা। পরে পাশের একটি জলাশয়ে মেয়ের মরদেহ দেখতে পান। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুল ঝাত্রীল মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুল ঝাত্রীল মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Source - www.prothomalo.com ↗